যেভাবে বিশ্বকাপের বিস্ময় হয়ে উঠলো পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে

  বিশ্ব ফুটবলে নতুন এক রূপকথার জন্ম দিল কেপ ভার্দে। বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করে ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি। শুক্রবার রাতে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্লু শার্কসরা। মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশ। অভিষেক বিশ্বকাপেই তাদের এই কীর্তি ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই করেছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ০-০ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা আনে তারা। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আরেকটি ড্র তাদের নকআউটের টিকিট নিশ্চিত করে। গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছে স্পেন। ম্যাচের আগের দিন কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেছিলেন, ‘স্বপ্ন দেখার অধিকার সবার আছে, আর অসম্ভব বলে কিছু নেই।’ মাঠে সেই কথারই বাস্তব প্রমাণ দিয়েছে তার দল। এই ম্যাচে কেপ ভার্দের নায়ক ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। প্রথমার্ধের যোগ করা সময়ে মোহা

যেভাবে বিশ্বকাপের বিস্ময় হয়ে উঠলো পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে

 

বিশ্ব ফুটবলে নতুন এক রূপকথার জন্ম দিল কেপ ভার্দে। বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করে ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি। শুক্রবার রাতে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্লু শার্কসরা।

মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশ। অভিষেক বিশ্বকাপেই তাদের এই কীর্তি ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।

গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই করেছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ০-০ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা আনে তারা। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আরেকটি ড্র তাদের নকআউটের টিকিট নিশ্চিত করে। গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছে স্পেন।

ম্যাচের আগের দিন কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেছিলেন, ‘স্বপ্ন দেখার অধিকার সবার আছে, আর অসম্ভব বলে কিছু নেই।’ মাঠে সেই কথারই বাস্তব প্রমাণ দিয়েছে তার দল।

এই ম্যাচে কেপ ভার্দের নায়ক ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। প্রথমার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ কানোর হেড দারুণভাবে রুখে দেন তিনি। ৬৬তম মিনিটে মোহাম্মদ আবু আল-শামাতের শক্তিশালী শট এবং ৯২তম মিনিটে আবদুল্লাহ আল-হামদানের প্রচেষ্টাও অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন অভিজ্ঞ এই গোলকিপার।

অন্যদিকে, কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। ৫০তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৭৪তম মিনিটে লারোস দৌরতে শট রুখে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নুনো ডা কস্তা জয়ের সুবর্ণ সুযোগ পেলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে শেষ বাঁশি বাজার কয়েক মিনিট পরই আসে সবচেয়ে বড় সুখবর। স্পেন উরুগুয়েকে হারিয়ে দেওয়ায় গ্রুপ 'এইচ'-এ দ্বিতীয় স্থান নিশ্চিত হয় কেপ ভার্দের। খবরটি নিশ্চিত হতেই খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস। অনেকেই আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন, কারণ বিশ্বকাপের অভিষেকেই তারা লিখে ফেলেছেন এক অনন্য ইতিহাস।

এবার নকআউট পর্বে কেপ ভার্দের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য সেই ম্যাচে আরেকটি বিস্ময় উপহার দেওয়ার স্বপ্ন দেখছে ব্লু শার্কসরা।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow