যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে

স্মার্টফোনের যুগে এখন শুধু মানুষ নয়, বাড়িও হয়ে উঠছে স্মার্ট। প্রযুক্তির ছোঁয়ায় দৈনন্দিন ঘরোয়া কাজগুলো আরও সহজ, দ্রুত এবং আরামদায়ক হয়ে উঠছে। নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলো নিয়ন্ত্রণ কিংবা ভয়েস কমান্ড-সবকিছুই এখন হাতের মুঠোয়। আধুনিক কিছু গ্যাজেট আপনার বাড়িকে শুধু স্টাইলিশই করবে না, একই সঙ্গে সময় ও শ্রমও বাঁচাবে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু প্রয়োজনীয় স্মার্ট গ্যাজেট সম্পর্কে, যেগুলো ঘরের কাজকে অনেকটাই সহজ করে দিতে পারে। ১. স্মার্ট সিসিটিভি ক্যামেরা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে স্মার্ট সিসিটিভি ক্যামেরা এখন অত্যন্ত জনপ্রিয়। এই ক্যামেরাগুলো দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি করতে পারে। নাইট ভিশন, মোশন সেন্সর এবং মোবাইল থেকে লাইভ মনিটরিংয়ের সুবিধা থাকায় বাড়ির বাইরে থাকলেও সবকিছু নজরে রাখা সম্ভব। বিশেষ করে মোশন সেন্সরযুক্ত ক্যামেরা কোনো অস্বাভাবিক নড়াচড়া শনাক্ত করলেই মোবাইলে নোটিফিকেশন পাঠায়। ফলে নিরাপত্তা ব্যবস্থাপনা হয়ে ওঠে আরও কার্যকর। আরও পড়ুন স্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন ২. রোবোটিক ভ্যাকিউম ক্লিনার ঝাড়ু দেওয়া বা মেঝে পরিষ্কার করা এখন আর পুরোপুরি মানুষের কাজ নয়। রো

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে

স্মার্টফোনের যুগে এখন শুধু মানুষ নয়, বাড়িও হয়ে উঠছে স্মার্ট। প্রযুক্তির ছোঁয়ায় দৈনন্দিন ঘরোয়া কাজগুলো আরও সহজ, দ্রুত এবং আরামদায়ক হয়ে উঠছে। নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলো নিয়ন্ত্রণ কিংবা ভয়েস কমান্ড-সবকিছুই এখন হাতের মুঠোয়। আধুনিক কিছু গ্যাজেট আপনার বাড়িকে শুধু স্টাইলিশই করবে না, একই সঙ্গে সময় ও শ্রমও বাঁচাবে।

চলুন জেনে নেওয়া যাক এমন কিছু প্রয়োজনীয় স্মার্ট গ্যাজেট সম্পর্কে, যেগুলো ঘরের কাজকে অনেকটাই সহজ করে দিতে পারে।

১. স্মার্ট সিসিটিভি ক্যামেরা

বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে স্মার্ট সিসিটিভি ক্যামেরা এখন অত্যন্ত জনপ্রিয়। এই ক্যামেরাগুলো দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি করতে পারে। নাইট ভিশন, মোশন সেন্সর এবং মোবাইল থেকে লাইভ মনিটরিংয়ের সুবিধা থাকায় বাড়ির বাইরে থাকলেও সবকিছু নজরে রাখা সম্ভব। বিশেষ করে মোশন সেন্সরযুক্ত ক্যামেরা কোনো অস্বাভাবিক নড়াচড়া শনাক্ত করলেই মোবাইলে নোটিফিকেশন পাঠায়। ফলে নিরাপত্তা ব্যবস্থাপনা হয়ে ওঠে আরও কার্যকর।

২. রোবোটিক ভ্যাকিউম ক্লিনার

ঝাড়ু দেওয়া বা মেঝে পরিষ্কার করা এখন আর পুরোপুরি মানুষের কাজ নয়। রোবোটিক ভ্যাকিউম ক্লিনার সেন্সরের সাহায্যে ঘরের ধুলো-ময়লা শনাক্ত করে নিজে থেকেই পরিষ্কার করতে পারে। অনেক মডেল আবার পানি মুছতেও সক্ষম। মোবাইল অ্যাপের মাধ্যমে সময় নির্ধারণ করে দিলেই নির্দিষ্ট সময়ে এটি কাজ শুরু করে দেয়। ব্যস্ত জীবনে এটি সত্যিই বড় স্বস্তি এনে দেয়।

৩. স্মার্ট স্পিকার

ভয়েস কমান্ডে ঘরের বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করতে স্মার্ট স্পিকারের জুড়ি নেই। আপনি শুধু বলবেন, ‘লাইট অন করো’ বা ‘ফ্যান চালাও’ আর কাজ হয়ে যাবে মুহূর্তেই। স্মার্ট স্পিকার দিয়ে গান শোনা, অ্যালার্ম সেট করা, আবহাওয়ার খবর জানা থেকে শুরু করে টিভি বা এসি নিয়ন্ত্রণও করা যায়, যদি সেগুলো স্মার্ট ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকে।

৪. স্মার্ট লাইট

স্মার্ট লাইট এখন আধুনিক ঘরের অন্যতম আকর্ষণ। মোবাইল অ্যাপ বা ভয়েস কমান্ডের মাধ্যমে লাইটের রং, উজ্জ্বলতা ও টেম্পারেচার পরিবর্তন করা যায়। সিনেমা দেখা, কাজ করা বা ঘুমানোর সময় অনুযায়ী আলোর পরিবেশ বদলে নেওয়া সম্ভব।অনেক স্মার্ট লাইটে টাইমারও থাকে, ফলে নির্দিষ্ট সময়ে আলো জ্বলে বা নিভে যেতে পারে।

৫. স্মার্ট প্লাগ

সব ডিভাইস স্মার্ট না হলেও সমস্যা নেই। স্মার্ট প্লাগ ব্যবহার করলে সাধারণ ফ্যান, ল্যাম্প বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রও মোবাইল বা ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণ করা যায়। বাইরে থেকেও ডিভাইস অন-অফ করার সুবিধা থাকে, যা বিদ্যুৎ সাশ্রয়েও সাহায্য করে।

৬. স্মার্ট ডোর লক

চাবি হারিয়ে ফেলার ভয় এখন অতীত। স্মার্ট ডোর লকে ফিঙ্গারপ্রিন্ট, পিন কোড বা মোবাইল অ্যাপের মাধ্যমে দরজা খোলা যায়। অনেক লক আবার দরজা খোলা-বন্ধ হওয়ার নোটিফিকেশনও পাঠায়, যা নিরাপত্তা আরও বাড়ায়।

৭. স্মার্ট এয়ার পিউরিফায়ার

শহরের দূষিত পরিবেশে ঘরের বাতাস পরিষ্কার রাখতে স্মার্ট এয়ার পিউরিফায়ার বেশ কার্যকর। এটি বাতাসের ধুলা, অ্যালার্জেন ও ক্ষতিকর কণাগুলো ফিল্টার করে। অনেক মডেলে এয়ার কোয়ালিটি ডিসপ্লে ও মোবাইল কন্ট্রোলের সুবিধাও থাকে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow