যেসব এলাকায় সকালের মধ্যেই আসতে পারে ঝড়-বৃষ্টি
চৈত্রের প্রখর রোদে পুড়ছে দেশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোয় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এই অস্বস্তিকর গরমের মাঝে খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মার্চ) সকালের মধ্যেই দেশের ১৫টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এদিকে, মঙ্গল ও বু
চৈত্রের প্রখর রোদে পুড়ছে দেশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোয় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এই অস্বস্তিকর গরমের মাঝে খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালের মধ্যেই দেশের ১৫টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, মঙ্গল ও বুধবার দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও বুধবার তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সপ্তাহের শেষদিকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শিলাবৃষ্টির কোনো শঙ্কা নেই। শনিবার থেকে বৃষ্টি কমে আকাশ প্রধানত শুষ্ক থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে (৩১ মিলিমিটার)। এছাড়া ঈশ্বরদী, যশোর, খুলনা ও রাজশাহীর বাঘাবাড়ীতেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের মতে, আগামী ৫ দিনের প্রথমার্ধে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকলেও শেষদিকে আবারও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
What's Your Reaction?