যেসব জিনিস ভুলেও খাটের নিচে রাখবেন না
ছোট ফ্ল্যাটের এই শহুরে জায়গা যেন ক্রমেই সঙ্কুচিত হচ্ছে। আলমারি ভর্তি, ড্রয়ার ভর্তি শেষমেশ আশ্রয় মেলে বিছানার নিচে। পুরোনো কাগজ, অতিরিক্ত বালিশ, স্যুটকেস, জুতা সবকিছুরই ঠাঁই হয় সেখানে। বাইরে থেকে গুছিয়ে রাখা মনে হলেও, অদৃশ্যভাবে তৈরি হয় ধুলা, জীবাণু আর অ্যালার্জির এক বড় আস্তানা। আর সেখান থেকেই শুরু হতে পারে শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা কিংবা নানা অস্বস্তি। তাই ভুলেও এই জিনিসগুলো বিছানার নিচে রাখবেন না। পুরোনো কাগজ ও কার্ডবোর্ডখবরের কাগজ, ম্যাগাজিন বা কার্ডবোর্ডের বাক্স খুব দ্রুত ধুলো টানে। আর্দ্রতা পেলে তাতে ছত্রাকও জন্মাতে পারে। ডাস্ট অ্যালার্জিতে থাকলে তার জন্য এটি হতে পারে বড় বিপদের কারণ। তাই এই ধরনের জিনিস বিছানার নিচে না রাখাই ভালো। কম্বল ও বাড়তি বালিশবক্স খাটের ভেতর অনেকেই শীতের কম্বল বা বাড়তি বালিশ রেখে দেন। কিন্তু সেগুলো সঠিকভাবে ঢেকে না রাখলে ধুলা জমে যায়। পরে ব্যবহার করলে শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। রাখতে হলে পরিষ্কার কভার বা এয়ারটাইট ব্যাগে সংরক্ষণ করুন। চামড়ার ব্যাগ ও জুতাবিছানার নিচের অন্ধকার, বন্ধ পরিবেশ চামড়ার জিনিসের জন্য উপযুক্ত নয়। এতে চামড়া নষ্ট হতে পারে
ছোট ফ্ল্যাটের এই শহুরে জায়গা যেন ক্রমেই সঙ্কুচিত হচ্ছে। আলমারি ভর্তি, ড্রয়ার ভর্তি শেষমেশ আশ্রয় মেলে বিছানার নিচে। পুরোনো কাগজ, অতিরিক্ত বালিশ, স্যুটকেস, জুতা সবকিছুরই ঠাঁই হয় সেখানে। বাইরে থেকে গুছিয়ে রাখা মনে হলেও, অদৃশ্যভাবে তৈরি হয় ধুলা, জীবাণু আর অ্যালার্জির এক বড় আস্তানা। আর সেখান থেকেই শুরু হতে পারে শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা কিংবা নানা অস্বস্তি। তাই ভুলেও এই জিনিসগুলো বিছানার নিচে রাখবেন না।
পুরোনো কাগজ ও কার্ডবোর্ড
খবরের কাগজ, ম্যাগাজিন বা কার্ডবোর্ডের বাক্স খুব দ্রুত ধুলো টানে। আর্দ্রতা পেলে তাতে ছত্রাকও জন্মাতে পারে। ডাস্ট অ্যালার্জিতে থাকলে তার জন্য এটি হতে পারে বড় বিপদের কারণ। তাই এই ধরনের জিনিস বিছানার নিচে না রাখাই ভালো।
কম্বল ও বাড়তি বালিশ
বক্স খাটের ভেতর অনেকেই শীতের কম্বল বা বাড়তি বালিশ রেখে দেন। কিন্তু সেগুলো সঠিকভাবে ঢেকে না রাখলে ধুলা জমে যায়। পরে ব্যবহার করলে শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। রাখতে হলে পরিষ্কার কভার বা এয়ারটাইট ব্যাগে সংরক্ষণ করুন।
চামড়ার ব্যাগ ও জুতা
বিছানার নিচের অন্ধকার, বন্ধ পরিবেশ চামড়ার জিনিসের জন্য উপযুক্ত নয়। এতে চামড়া নষ্ট হতে পারে, দুর্গন্ধ তৈরি হয় এবং জীবাণুও বাসা বাঁধতে পারে। দীর্ঘদিন ভালো রাখতে চাইলে খোলা, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।
স্যুটকেস
বড় স্যুটকেস অনেকেই বিছানার নিচে ঠেলে রাখেন। কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে এতে ধুলা জমে এবং পোকামাকড়ের আশঙ্কাও থাকে। ভ্রমণের পর স্যুটকেস পরিষ্কার করে শুকনো জায়গায় সংরক্ষণ করাই নিরাপদ।
খাবারদাবার
খাবার সামগ্রী কখনো বিছানার নিচে রাখবেন না। এতে খাবার নষ্ট হওয়ার পাশাপাশি পিঁপড়ে, তেলাপোকা বা ইঁদুরের উপদ্রব বাড়তে পারে। ঘরের স্বাস্থ্যবিধির জন্য এটি একেবারেই অনুচিত।
বৈদ্যুতিক সামগ্রী
ইলেকট্রনিক জিনিস ধুলা আকর্ষণ করে। বিছানার নিচে রাখলে তা দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। ধুলাি জমে অ্যালার্জির কারণও হতে পারে।
অব্যবহার্য পোশাক
অনেকেই পুরোনো পোশাক জমিয়ে বিছানার নিচে রাখেন। এতে ঘর ভারী লাগে, ধুলা জমে এবং মানসিকভাবেও অগোছালো পরিবেশ তৈরি হয়। প্রয়োজন নেই এমন জিনিস দান করুন বা সরিয়ে ফেলুন।
সূত্র: ম্যাজিক ব্রিকস,গুড হাউজকিপিং ও অন্যান্য
আরও পড়ুন:
ঘরকে প্রকৃতিক ছোঁয়া দিন বেতের পণ্যে, যেখানে পাবেন
মেকআপ ব্রাশ পরিষ্কার না করলে কী হয়, জানুন বিস্তারিত
এসএকেওয়াই/
What's Your Reaction?