যেসব নতুনত্ব নিয়ে শুরু হলো এবারের প্রিমিয়ার লিগ

ঢাকা শহর ও এর আশপাশে একসঙ্গে ছয়টি মাঠে আগে কখনো প্রিমিয়ার লিগ আয়োজন করা হয়নি, এবারই প্রথম। তাও আবার প্রচলিত দুটি প্রধান ভেন্যু, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়াম ছাড়া। এর মধ্যে ফতুল্লা স্টেডিয়ামে আগের দুই বছরের মতো এবারও খেলা আয়োজন সম্ভব হচ্ছে না। তবে আশা করা হচ্ছে, আগামী বছর সেখানে আবার ম্যাচ আয়োজন করা যাবে। আর শেরেবাংলা স্টেডিয়ামে আপাতত প্রিমিয়ার লিগের খেলা হবে না। তবে যেহেতু এবার সুপার লিগ নেই, সিঙ্গেল লিগের কিছু ম্যাচ ‘হোম অব ক্রিকেটে’ অনুষ্ঠিত হতে পারে। শুধু ভেন্যু নয়, এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে আরও বেশ কিছু নতুনত্ব যুক্ত হয়েছে। সামগ্রিক ব্যবস্থাপনায় তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম — প্রথমবারের মতো প্রতিটি ম্যাচের লাঞ্চ সরবরাহ করবে বিসিবি। গত ২ মে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান তামিম ইকবাল এ ঘোষণা দেন। এতদিন লাঞ্চের খরচ বহন করত সংশ্লিষ্ট ক্লাবগুলো। যে ক্লাবের যেদিন যে মাঠে খেলা থাকত, তারা নিজেরাই লাঞ্চের ব্যবস্থা করত। তবে এবার থেকে সেই নিয়ম বদলেছে। সব ম্যাচের লাঞ্চ দেবে

যেসব নতুনত্ব নিয়ে শুরু হলো এবারের প্রিমিয়ার লিগ

ঢাকা শহর ও এর আশপাশে একসঙ্গে ছয়টি মাঠে আগে কখনো প্রিমিয়ার লিগ আয়োজন করা হয়নি, এবারই প্রথম। তাও আবার প্রচলিত দুটি প্রধান ভেন্যু, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়াম ছাড়া। এর মধ্যে ফতুল্লা স্টেডিয়ামে আগের দুই বছরের মতো এবারও খেলা আয়োজন সম্ভব হচ্ছে না। তবে আশা করা হচ্ছে, আগামী বছর সেখানে আবার ম্যাচ আয়োজন করা যাবে। আর শেরেবাংলা স্টেডিয়ামে আপাতত প্রিমিয়ার লিগের খেলা হবে না। তবে যেহেতু এবার সুপার লিগ নেই, সিঙ্গেল লিগের কিছু ম্যাচ ‘হোম অব ক্রিকেটে’ অনুষ্ঠিত হতে পারে।

শুধু ভেন্যু নয়, এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে আরও বেশ কিছু নতুনত্ব যুক্ত হয়েছে। সামগ্রিক ব্যবস্থাপনায় তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম — প্রথমবারের মতো প্রতিটি ম্যাচের লাঞ্চ সরবরাহ করবে বিসিবি। গত ২ মে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান তামিম ইকবাল এ ঘোষণা দেন।

এতদিন লাঞ্চের খরচ বহন করত সংশ্লিষ্ট ক্লাবগুলো। যে ক্লাবের যেদিন যে মাঠে খেলা থাকত, তারা নিজেরাই লাঞ্চের ব্যবস্থা করত। তবে এবার থেকে সেই নিয়ম বদলেছে। সব ম্যাচের লাঞ্চ দেবে বিসিবি।

এছাড়া, যেহেতু প্রতিটি রাউন্ড একদিনেই শেষ হবে, তাই প্রতিটি রাউন্ডের মাঝে রাখা হয়েছে দুই দিনের বিরতি। এর মধ্যে একটি দিন থাকবে রিজার্ভ ডে হিসেবে। যা সাম্প্রতিক অতীতে ছিল না। অর্থাৎ, বৃষ্টিতে কোনো ম্যাচ ভেসে গেলে পরদিন সেই ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো, পুরো প্রিমিয়ার লিগ বিসিবির দুর্নীতি দমন ইউনিটের কড়া নজরদারিতে অনুষ্ঠিত হবে। ম্যাচ চলাকালে ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের ড্রেসিংরুমে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকবে; তাদের মোবাইল বাইরে রেখে যেতে হবে।

এছাড়া প্রতিটি ভেন্যুতে খেলার দিন আইসিইউ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স রাখা হবে। পাশাপাশি ১২টি অংশগ্রহণকারী দলের প্রত্যেককে ২৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এআরবি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow