যৌথ অভিযানে গৌরীপুরে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও নগদ টাকা জব্দ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।গৌরীপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ও গৌরীপুর থানা পুলিশের সমন্বয়ে উপজেলার কৃষ্ণনগর এলাকায় রাত ১২টা ৫০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন যুহায়ের আনজুম আহমেদ।অভিযানকালে কৃষ্ণনগর গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ মোবারক হোসেন (৪৫) কে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। অভিযান শেষে তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা, নগদ ৬ হাজার ১৮৭ টাকা, একটি স্মার্ট মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।পরবর্তীতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের স্থানটি গৌরীপুর আর্মি ক্যাম্প থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ ঘট
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
গৌরীপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ও গৌরীপুর থানা পুলিশের সমন্বয়ে উপজেলার কৃষ্ণনগর এলাকায় রাত ১২টা ৫০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন যুহায়ের আনজুম আহমেদ।
অভিযানকালে কৃষ্ণনগর গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ মোবারক হোসেন (৪৫) কে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। অভিযান শেষে তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা, নগদ ৬ হাজার ১৮৭ টাকা, একটি স্মার্ট মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের স্থানটি গৌরীপুর আর্মি ক্যাম্প থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
What's Your Reaction?