যৌথবাহিনীর হাতে ইউপি চেয়ারম্যান আটক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে ১৪ জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। এর আগে তিনি বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। মান্নান মাতুব্বরের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় আধিপত্য বিস্তার করে সহিংসতার নেতৃত্ব প্রদানের অভিযোগ রয়েছে। তাকে আটকের পর বোয়ালমারী থানা হেফাজতে রাখা হয়েছে। পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রানী বেগম বলেন, আব্দুল মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ধরে ইউনিয়ন পরিষদে আসেন না। পরে সব মেম্বারদের নিয়ে রেজুলেশন করায় আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এ ব্যাপারে বোয়ালমারী থানা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি এবং কল কেটে দেন। ফরিদপুরের সহক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে ১৪ জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। এর আগে তিনি বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। মান্নান মাতুব্বরের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় আধিপত্য বিস্তার করে সহিংসতার নেতৃত্ব প্রদানের অভিযোগ রয়েছে। তাকে আটকের পর বোয়ালমারী থানা হেফাজতে রাখা হয়েছে।
পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রানী বেগম বলেন, আব্দুল মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ধরে ইউনিয়ন পরিষদে আসেন না। পরে সব মেম্বারদের নিয়ে রেজুলেশন করায় আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।
এ ব্যাপারে বোয়ালমারী থানা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি এবং কল কেটে দেন।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ময়েনদিয়া বাজার এলাকায় মান্নান মাতুব্বর গ্রুপ ও জিহাদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘর ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। আজ দুপুরে মান্নান মাতুব্বরকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ওই ইউনিয়ন পরিষদের একজন মেম্বার প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মান্নান মাতুব্বর আটক হলেও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় কোন সমস্যা হবে না।
What's Your Reaction?