যৌন নিপীড়ন মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় গ্রেফতারের একদিনের মাথায় জামিন পেয়েছেন তরুণ সংগীতশিল্পী আবু জাহিদ (জাহিদ অন্তু)। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জাহিদকে জামিন দেন। আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন আবেদন উপস্থাপন করেন। অপরদিকে, বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন। প্রসিকিউশনের এসআই তাহমিনা আক্তার জানান, উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করেন। এ সময় মামলার বাদীও আদালতে উপস্থিত থেকে জামিনের বিরোধিতা করেন। এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভুক্তভোগী ছাত্রী অভিযোগ দায়ের করলে পরদিন সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে জাহিদ অন্তুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠিয়ে আজ বৃহস্পতিবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার শেখার সূত্রে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে

যৌন নিপীড়ন মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় গ্রেফতারের একদিনের মাথায় জামিন পেয়েছেন তরুণ সংগীতশিল্পী আবু জাহিদ (জাহিদ অন্তু)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জাহিদকে জামিন দেন।

আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন আবেদন উপস্থাপন করেন। অপরদিকে, বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন।

প্রসিকিউশনের এসআই তাহমিনা আক্তার জানান, উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করেন। এ সময় মামলার বাদীও আদালতে উপস্থিত থেকে জামিনের বিরোধিতা করেন।

এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভুক্তভোগী ছাত্রী অভিযোগ দায়ের করলে পরদিন সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে জাহিদ অন্তুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠিয়ে আজ বৃহস্পতিবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার শেখার সূত্রে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে সম্পর্কের অবনতি ঘটলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অভিযোগে বলা হয়েছে, গত ২৭ মার্চ একটি ফটোশুটের কথা বলে আসামি ভুক্তভোগীকে তার গুলশানের বাসায় ডাকেন। সেখানে গেলে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ন ও মারধরের শিকার হতে হয় বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর কৌশলে সেখান থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ভুক্তভোগী ছাত্রী।

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow