রংপুর বিভাগের ৫ জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা
রংপুর বিভাগের পাঁচ জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভা করেন তিনি। শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ সভা রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে। জানা গেছে, সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সভায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, দলকে গতিশীল করা ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি দ্রুত গঠন, স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নীতি এবং
রংপুর বিভাগের পাঁচ জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভা করেন তিনি।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ সভা রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে।
জানা গেছে, সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, দলকে গতিশীল করা ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি দ্রুত গঠন, স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নীতি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে দিক-নির্দেশনা দেন তারেক রহমান।
সভা সম্পর্কে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব হলেন সোহেল হোসাইন কায়কোবাদ মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এটি আমাদের অভ্যন্তরীণ সাংগঠনিক সভা। তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
কেএইচ/এসএএইচ
What's Your Reaction?