রংপুরে পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ আটক ৪

রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রংপুর নগরীর হনুমানতলা, জাহাজ কোম্পানি এলাকা ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ভুয়া প্রবেশপত্র, অর্থ লেনদেনের বিভিন্ন স্ক্রিনশট এবং একাধিক ডিজিটাল ডিভাইস জব্দ করে পুলিশ। আরও পড়ুন পুলিশের যানবাহন লক্ষ্য করে হামলার শঙ্কা, সারাদেশে সতর্কতা জারি আটকরা হলেন- রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম (৪৮), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (২১), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এমদাদুল হকের ছেলে মো. তাজমিলুর রহমান (১৯) এবং ঢাকা থেকে আটক নীলফামারী সদর উপজেলার শাহজাহান আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৪৬)। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায় জানান, পরীক্ষার্থী মো. আশরাফুল ইসলাম একটি জাল প্রবেশপত্র নিয়ে গত শুক্রবার পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। এসময় ফেস ডিটেকশন পয়েন্টে সন্দেহ হলে যাচাই-বাছাইয়ের জন্য তাকে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে নিয়ে যাওয়া হয়। আরও পড়ু

রংপুরে পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ আটক ৪

রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রংপুর নগরীর হনুমানতলা, জাহাজ কোম্পানি এলাকা ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় ভুয়া প্রবেশপত্র, অর্থ লেনদেনের বিভিন্ন স্ক্রিনশট এবং একাধিক ডিজিটাল ডিভাইস জব্দ করে পুলিশ।

আটকরা হলেন- রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম (৪৮), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (২১), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এমদাদুল হকের ছেলে মো. তাজমিলুর রহমান (১৯) এবং ঢাকা থেকে আটক নীলফামারী সদর উপজেলার শাহজাহান আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৪৬)।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায় জানান, পরীক্ষার্থী মো. আশরাফুল ইসলাম একটি জাল প্রবেশপত্র নিয়ে গত শুক্রবার পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। এসময় ফেস ডিটেকশন পয়েন্টে সন্দেহ হলে যাচাই-বাছাইয়ের জন্য তাকে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে নিয়ে যাওয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রবেশপত্রটি ভুয়া এবং তার সঙ্গে আরও তিনজন জড়িত আছেন। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পলাতক তিনজনকে আটক করে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেডআইকে
জিতু কবীর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow