রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

রংপুরের পীরগঞ্জে পিকাপের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার শিলাশ কুজুরের ছেলে নেপেন কুজুর। এবং ফিলকস কুজুর পীরগঞ্জ উপজেলার খালিশা গ্রামের নুহাশ কুজুর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী পিকআপ সিলিমপুর মোড় এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক নেপেন কুজুর (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও অটোরিকশার যাত্রী ফিলকস কুজুর (৬০) গুরুতর আহত হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভেন্ডাবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানায়, নিহতদের মরদেহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং পিকআপ ও অটোভ্যান জব্দ করা হয়েছে।

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

রংপুরের পীরগঞ্জে পিকাপের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার শিলাশ কুজুরের ছেলে নেপেন কুজুর। এবং ফিলকস কুজুর পীরগঞ্জ উপজেলার খালিশা গ্রামের নুহাশ কুজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী পিকআপ সিলিমপুর মোড় এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক নেপেন কুজুর (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও অটোরিকশার যাত্রী ফিলকস কুজুর (৬০) গুরুতর আহত হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেন্ডাবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানায়, নিহতদের মরদেহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং পিকআপ ও অটোভ্যান জব্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow