রংপুরের আসরাইলকে থ্রি-হুইলার উপহার পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রংপুরের ঝাড়বিসলা এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি মো. আসরাইল আলমের সহায়তায় এগিয়ে এসেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে সহায়তা চাওয়ার পর ঢাকায় পাকিস্তান হাইকমিশনে তার হাতে একটি থ্রি-হুইলারের চাবি তুলে দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুরের ঝাড়বিসলা এলাকার বাসিন্দা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি মো. আসরাইল আলম জীবিকার সুবিধার্থে একটি থ্রি-হুইলারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে তার হাতে গাড়িটির চাবি তুলে দেওয়া হয়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শুভেচ্ছার প্রতিফলন। জেপিআই/এএমএ

রংপুরের আসরাইলকে থ্রি-হুইলার উপহার পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রংপুরের ঝাড়বিসলা এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি মো. আসরাইল আলমের সহায়তায় এগিয়ে এসেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে সহায়তা চাওয়ার পর ঢাকায় পাকিস্তান হাইকমিশনে তার হাতে একটি থ্রি-হুইলারের চাবি তুলে দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

jagonews24.com

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুরের ঝাড়বিসলা এলাকার বাসিন্দা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি মো. আসরাইল আলম জীবিকার সুবিধার্থে একটি থ্রি-হুইলারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে তার হাতে গাড়িটির চাবি তুলে দেওয়া হয়।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শুভেচ্ছার প্রতিফলন।

জেপিআই/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow