রক্তদাতা সংগঠন বাঁধনের নেতৃত্বে ফাহিম-শিশির

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হাবিবুর রহমান ফাহিম সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশির মল্লিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাঁধনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আনন্দ মোহন কলেজের শরিফুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফারওয়াহ মুনজির রাফিদ, সহ-সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রনি ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তোফায়েল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজের তাজরী হোসেন। কোষাধ্যক্ষ সরকারি তিতুমীর কলেজের রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাসেল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা কলেজের জাহেরুল ইসলাম এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হায়াত আনোয়ার। নির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪৩ জন দায়িত্ব পেয়েছেন। এসআর

রক্তদাতা সংগঠন বাঁধনের নেতৃত্বে ফাহিম-শিশির

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হাবিবুর রহমান ফাহিম সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশির মল্লিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাঁধনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আনন্দ মোহন কলেজের শরিফুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফারওয়াহ মুনজির রাফিদ, সহ-সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রনি ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তোফায়েল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজের তাজরী হোসেন।

কোষাধ্যক্ষ সরকারি তিতুমীর কলেজের রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাসেল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা কলেজের জাহেরুল ইসলাম এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হায়াত আনোয়ার।

নির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪৩ জন দায়িত্ব পেয়েছেন।

এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow