রডমিস্ত্রিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণশ্রমিক মো. বেলাল হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে গোপালপুর থানা শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে গোপালপুর থানা মোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, নির্মাণশ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণশ্রমিক বেলাল হোসেন একজন সাধারণ, নিরীহ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব আব্দুর রাজ্জাক, মতিউর রহমান, আব্দুস সালাম, গোলাম মোস্তফা ও মোহাম্মদ আবু সাইদসহ শ্রমিক নেতারা। বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। বেলাল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত সব আসামিকে অব

রডমিস্ত্রিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণশ্রমিক মো. বেলাল হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে গোপালপুর থানা শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার দুপুরে গোপালপুর থানা মোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, নির্মাণশ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণশ্রমিক বেলাল হোসেন একজন সাধারণ, নিরীহ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব আব্দুর রাজ্জাক, মতিউর রহমান, আব্দুস সালাম, গোলাম মোস্তফা ও মোহাম্মদ আবু সাইদসহ শ্রমিক নেতারা। বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। বেলাল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ১৯ জুন বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের কালীমন্দির সড়কের জলধারা আবাসিক এলাকা-সংলগ্ন প্রধান সড়কে বেলাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। উত্তর গোপালপুর পালপাড়ার মোজ্জাম্মেল হোসেনের ছেলে জিসান নামে এক যুবক রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে বেলাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত জিসানকে আটক করে গণপিটুনি দিলে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow