রদ্রিকে ওতামেন্দির খোঁচা, ‘তুমি সারাক্ষণ কান্নাকাটি করেছো’

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও স্পেনের অধিনায়ক রদ্রি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ম্যাচ শেষে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসা রদ্রিকে আয়মেরিক লাপোর্তের ম্যাচ-পূর্ব মন্তব্য নিয়ে তিরস্কার করেন ওতামেন্দি। প্রতিবেদন অনুযায়ী, ওতামেন্দি রদ্রিকে উদ্দেশ্য করে বলেন, ‘কম কথা বলো, বোকা। পুরো সপ্তাহ তোমরা শুধু কান্নাকাটি করেছ। তুমি আর লাপোর্ত দুজনই। সারাক্ষণ রেফারিদের নিয়ে অভিযোগ করেছ। এটা ঠিক হয়নি।’ রদ্রি প্রথমে অবাক হয়ে জানতে চান, ওতামেন্দি কী বলতে চাইছেন। জবাবে আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘লাপোর্ত কী বলেছে, সেটা দেখোনি?’ এরপর রদ্রি আর কোনো তর্কে না জড়িয়ে সেখান থেকে চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি? ফাইনালের আগে মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে আর্জেন্টিনার শারীরিক খেলা ও রেফারিং নিয়ে মন্তব্য করেছিলেন। লাপোর্তে বলেছিলেন, ‘ফুটবলের অংশ হিসেবে শারীরিক খেলাকে আমি ভয় পাই না, যদি রেফারি নিজ

রদ্রিকে ওতামেন্দির খোঁচা, ‘তুমি সারাক্ষণ কান্নাকাটি করেছো’

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও স্পেনের অধিনায়ক রদ্রি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ম্যাচ শেষে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসা রদ্রিকে আয়মেরিক লাপোর্তের ম্যাচ-পূর্ব মন্তব্য নিয়ে তিরস্কার করেন ওতামেন্দি।

প্রতিবেদন অনুযায়ী, ওতামেন্দি রদ্রিকে উদ্দেশ্য করে বলেন, ‘কম কথা বলো, বোকা। পুরো সপ্তাহ তোমরা শুধু কান্নাকাটি করেছ। তুমি আর লাপোর্ত দুজনই। সারাক্ষণ রেফারিদের নিয়ে অভিযোগ করেছ। এটা ঠিক হয়নি।’

রদ্রি প্রথমে অবাক হয়ে জানতে চান, ওতামেন্দি কী বলতে চাইছেন। জবাবে আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘লাপোর্ত কী বলেছে, সেটা দেখোনি?’

এরপর রদ্রি আর কোনো তর্কে না জড়িয়ে সেখান থেকে চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

ফাইনালের আগে মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে আর্জেন্টিনার শারীরিক খেলা ও রেফারিং নিয়ে মন্তব্য করেছিলেন। লাপোর্তে বলেছিলেন, ‘ফুটবলের অংশ হিসেবে শারীরিক খেলাকে আমি ভয় পাই না, যদি রেফারি নিজের কাজ ঠিকভাবে করেন। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যেগুলো শাস্তি ছাড়াই থেকে গেছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচে এমন কিছু হয়েছে, যা ফুটবলে থাকা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের বিষয় নিয়ন্ত্রণ করা রেফারির দায়িত্ব। নইলে খেলাটা বিশৃঙ্খল হয়ে যাবে। আমরা পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে আঘাত করিনি বা অপ্রয়োজনীয় ফাউল করিনি। এই ম্যাচেও সেটাই করতে চাই, তবে অনেক কিছুই রেফারিংয়ের ওপর নির্ভর করবে।’

লাপোর্তের এই মন্তব্যই ফাইনালের পর ওতামেন্দির ক্ষোভের মূল কারণ বলে মনে করা হচ্ছে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকলেও এই ঘটনাটি স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথে নতুন মাত্রা যোগ করেছে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow