রদ্রিকে না পেয়ে ক্ষুব্ধ মরিনহো

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন না। এ খবর পাওয়ার পর থেকেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো। 'স্পেশাল ওয়ান' খ্যাত এই কোচ স্প্যানিশ মিডফিল্ডারকে রিয়ালের মাঝমাঠের মূল কাণ্ডারি হিসেবে বিবেচনা করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে বেছে নিয়েছেন রদ্রি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ দাবি করেছে, রিয়ালকে বাদ দিয়ে রদ্রি বার্সেলোনায় পাড়ি দিচ্ছেন জানতে পেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মরিনহো। তিনি নাকি বিষয়টি একেবারেই বিশ্বাস করতে পারছিলেন না। পুরো প্রাক- মৌসুমের ট্যাকটিক্যাল পরিকল্পনা যাকে ঘিরে সাজানো হয়েছিল, শেষ মুহূর্তে তাকে না পাওয়াটা বড় ধাক্কা হয়ে এসেছে এই কোচের জন্য। বিষয়টি নিয়ে রিয়াল বোর্ডের সঙ্গে একাধিকবার উচ্চবাচ্যও হয়েছে মরিনহোর। রদ্রিকে হাতছাড়া করার পর বিকল্প কোনো তারকাকে সই করানোর জোর দাবি জানান তিনি। তবে ক্লাব কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দিয়েছে, চলতি মৌসুমে মাঝমাঠে আর নতুন কোনো খেলোয়াড় কেনা সম্ভব নয়। নতুন কোনো খেলোয়াড় আসার পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন বর্তমান স্কোয়াড নিয়ে

রদ্রিকে না পেয়ে ক্ষুব্ধ মরিনহো

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন না। এ খবর পাওয়ার পর থেকেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো। 'স্পেশাল ওয়ান' খ্যাত এই কোচ স্প্যানিশ মিডফিল্ডারকে রিয়ালের মাঝমাঠের মূল কাণ্ডারি হিসেবে বিবেচনা করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে বেছে নিয়েছেন রদ্রি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’ দাবি করেছে, রিয়ালকে বাদ দিয়ে রদ্রি বার্সেলোনায় পাড়ি দিচ্ছেন জানতে পেরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মরিনহো। তিনি নাকি বিষয়টি একেবারেই বিশ্বাস করতে পারছিলেন না। পুরো প্রাক- মৌসুমের ট্যাকটিক্যাল পরিকল্পনা যাকে ঘিরে সাজানো হয়েছিল, শেষ মুহূর্তে তাকে না পাওয়াটা বড় ধাক্কা হয়ে এসেছে এই কোচের জন্য।

বিষয়টি নিয়ে রিয়াল বোর্ডের সঙ্গে একাধিকবার উচ্চবাচ্যও হয়েছে মরিনহোর। রদ্রিকে হাতছাড়া করার পর বিকল্প কোনো তারকাকে সই করানোর জোর দাবি জানান তিনি। তবে ক্লাব কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দিয়েছে, চলতি মৌসুমে মাঝমাঠে আর নতুন কোনো খেলোয়াড় কেনা সম্ভব নয়।

নতুন কোনো খেলোয়াড় আসার পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন বর্তমান স্কোয়াড নিয়েই পরিকল্পনার ছক কষতে হচ্ছে মরিনহোকে। তার নতুন ভাবনায় অর্পিত দায়িত্ব বণ্টন হতে যাচ্ছে বার্নার্ডো সিলভা ও আরদা গুলারের কাঁধে। বল নিয়ন্ত্রণের বাড়তি দায়িত্ব নেওয়ার পাশাপাশি সিলভাকে হয়তো চুয়ামেনির সঙ্গে একটু নিচে নেমে খেলতে দেখা যাবে।

তবে সবচেয়ে বড় চাপের মুখে পড়তে যাচ্ছেন তরুণ তুর্কি আরদা গুলার। মরিনহো নাকি তাকে এক সময়ের প্লেমেকার মেসুত ওজিলের আদলে মূল আক্রমণ তৈরির কারিগর হিসেবে দেখছেন। প্রাক-মৌসুমের শেষ কয়েকটি সপ্তাহে এই নতুন কৌশল খতিয়ে দেখবে কোচিং স্টাফ। রদ্রির মতো ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব সিলভা ও গুলারের আক্রমণাত্মক ফুটবল দিয়ে কতটা পোষানো যায়, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: গোলডটকম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow