রবীন্দ্র সরোবরে ‘রইদের গান’
মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। সিনেমা মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ এবং মেঘদলের ‘হাওয়া’ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করেছিল হাওয়া টিম। গানগুলো ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে। ‘রইদ’ সিনেমার প্রচারেও একইভাবে এগোচ্ছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। আগামী (২২ মে) শুক্রবার বিকেল ৪টায় ঢাকার রবীন্দ্র সরোবরে সিনেমাটির গান নিয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘রইদের গান’। রইদের গানে পারফর্ম করবে ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি। বিষয়টি নিশ্চিত করেছেন শিমুল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, “আমরা অনেক দিন ধরেই ‘রইদের গান’ শিরোনামে কয়েকটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছিলাম। নানা ধরনের ব্যস্ততা ও কিছু অনিবার্য কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে অবশেষে আমরা সবাই একসঙ্গে রবীন্দ্র সরোবরে দর্শকদের জন্য বিশেষ একটি আয়োজন নিয়ে হাজির হচ্ছি। এই কনসার্টে থাকবে গান, আড্ডা আর দারুণ কিছু মুহূর্ত। যারা আমাদের গান ভালোবাসেন, সবসময় পাশে থেকেছেন, তাদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার
মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। সিনেমা মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ এবং মেঘদলের ‘হাওয়া’ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করেছিল হাওয়া টিম। গানগুলো ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে। ‘রইদ’ সিনেমার প্রচারেও একইভাবে এগোচ্ছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন।
আগামী (২২ মে) শুক্রবার বিকেল ৪টায় ঢাকার রবীন্দ্র সরোবরে সিনেমাটির গান নিয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘রইদের গান’। রইদের গানে পারফর্ম করবে ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি। বিষয়টি নিশ্চিত করেছেন শিমুল চন্দ্র বিশ্বাস।
তিনি বলেন, “আমরা অনেক দিন ধরেই ‘রইদের গান’ শিরোনামে কয়েকটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছিলাম। নানা ধরনের ব্যস্ততা ও কিছু অনিবার্য কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে অবশেষে আমরা সবাই একসঙ্গে রবীন্দ্র সরোবরে দর্শকদের জন্য বিশেষ একটি আয়োজন নিয়ে হাজির হচ্ছি। এই কনসার্টে থাকবে গান, আড্ডা আর দারুণ কিছু মুহূর্ত। যারা আমাদের গান ভালোবাসেন, সবসময় পাশে থেকেছেন, তাদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার সুযোগও তৈরি হবে। আমরা চাই সবাই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আসুন, একসঙ্গে সুন্দর একটা সময় কাটাই। আশা করছি, ‘রইদের গান’ শুধু একটি কনসার্ট নয়, এটি হবে সবার জন্য স্মরণীয় এক সংগীত সন্ধ্যা।”
এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘রইদ’ সিনেমার তিনটি গান। ‘রইদে আইলা গা জুড়াইতে’ শিরোনামের গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। ৭ মে প্রকাশ পেয়েছে সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটি। মাতান চাঁদ গোঁসাইয়ের লেখা এই গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। সর্বশেষ ১৫ই মে সন্ধ্যায় ‘রহে না’ গান মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন মেঘদল ব্যান্ড।
‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ। সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত রইদের গল্পে আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছেন নির্মাতা। গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান।
আরও পড়ুন:
‘বাংলাদেশের রাজনীতি নিজেই টাকশাল’, বিস্ফোরক মন্তব্য আসিফ আকবরের
শাকিব খানের ‘রকস্টার’ নিয়ে যে বার্তা দিলেন রোজি সিদ্দিকী
কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রইদ’। গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে আন্তর্জাতিক প্রিমিয়ার হয় সিনেমাটির। ছাড়াও বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফিসিয়াল প্রোগ্রামে সিলেক্ট হয়েছে।
এমআই/এমএমএফ
What's Your Reaction?