রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

বাংলা সাহিত্যের দুই ঐতিহাসিক চরিত্র— রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর স্মরণীয় সাক্ষাতের শতবর্ষ উপলক্ষে মঞ্চে আসছে ম্যাড থেটারের প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। আগামী ২৫ জুলাই (শনিবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৯২৪ সালে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার সান ইসিদ্রো শহরের মিরালরিও ভিলায় রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাৎ ঘটে। অসুস্থ অবস্থায় সেখানে প্রায় দুই মাস অবস্থান করেন কবিগুরু। রিও দে লা প্লাতা নদীর তীরে কাটানো সেই সময়, ভিক্টোরিয়া ওকাম্পোর সান্নিধ্য এবং তাদের সম্পর্কের মানবিক ও আবেগঘন অধ্যায়কে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটকটি। ম্যাড থেটারের ভাষ্য অনুযায়ী, রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষকে নাট্যপ্রযোজনার মাধ্যমে স্মরণ করার উদ্যোগে তারাই একমাত্র ব্যতিক্রম। দক্ষিণ আমেরিকায় ‘লা হিয়োকোন্ডা দেল সুর’ বা ‘দক্ষিণের মোনালিসা’ নামে পরিচিত ভিক্টোরিয়া ওকাম্পো এবং রবীন্দ্রনাথের সেই সময়ের স্মৃতি, অনুভব, টানাপোড়েন ও সৃষ্টিশীলতার অনুষঙ

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’
বাংলা সাহিত্যের দুই ঐতিহাসিক চরিত্র— রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর স্মরণীয় সাক্ষাতের শতবর্ষ উপলক্ষে মঞ্চে আসছে ম্যাড থেটারের প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। আগামী ২৫ জুলাই (শনিবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৯২৪ সালে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার সান ইসিদ্রো শহরের মিরালরিও ভিলায় রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাৎ ঘটে। অসুস্থ অবস্থায় সেখানে প্রায় দুই মাস অবস্থান করেন কবিগুরু। রিও দে লা প্লাতা নদীর তীরে কাটানো সেই সময়, ভিক্টোরিয়া ওকাম্পোর সান্নিধ্য এবং তাদের সম্পর্কের মানবিক ও আবেগঘন অধ্যায়কে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নাটকটি। ম্যাড থেটারের ভাষ্য অনুযায়ী, রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষকে নাট্যপ্রযোজনার মাধ্যমে স্মরণ করার উদ্যোগে তারাই একমাত্র ব্যতিক্রম। দক্ষিণ আমেরিকায় ‘লা হিয়োকোন্ডা দেল সুর’ বা ‘দক্ষিণের মোনালিসা’ নামে পরিচিত ভিক্টোরিয়া ওকাম্পো এবং রবীন্দ্রনাথের সেই সময়ের স্মৃতি, অনুভব, টানাপোড়েন ও সৃষ্টিশীলতার অনুষঙ্গ নাটকটির মূল উপজীব্য। ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটিতে মাত্র দুটি চরিত্র। রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করছেন আসাদুল ইসলাম এবং ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে রয়েছেন সোনিয়া হাসান। আলোক প্রক্ষেপণে আশরাফুল ইসলাম সায়ান এবং আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন পৃথুলা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow