রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে মানুষের মুক্তির আহ্বান উচ্চারিত হয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সৃষ্টিকর্মে মানুষের মুক্তি, মানবমর্যাদা ও আত্মজাগরণের আহ্বান উচ্চারিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী ও বাংলা সাহিত্য-সংস্কৃতির বিশ্বজনীন রূপকার কবিগুরু রবীন্দ্রনাথের ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। গভীর শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, চিত্রকর ও দার্শনিক ছিলেন। শিল্প-সংস্কৃতির সব ক্ষেত্রেই তিনি অতুলনীয় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এনসিপির আহ্বায়ক উল্লেখ করেন, বাঙালির আত্মপরিচয়, মানবিকতা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে রবীন্দ্রনাথ বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। একই সঙ্গে তার সৃষ্টিশীলতার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্যের ভাণ্ডার। আরও পড়ুন বাঙালির সাহিত্য চেতনায় চিরন্তন রবীন্দ্রনাথ নাহিদ ইসলাম বাণীতে বলেন, সমাজের কুসংস্কার, গোঁড়ামি ও স্থবিরতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ছিলেন উচ্চকণ্ঠ। জ্ঞান, সংস্কৃতি ও মুক্তচিন্তার বিকাশের মধ্য দিয়েই তিনি জাতির অগ্রগ

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে মানুষের মুক্তির আহ্বান উচ্চারিত হয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সৃষ্টিকর্মে মানুষের মুক্তি, মানবমর্যাদা ও আত্মজাগরণের আহ্বান উচ্চারিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম।

এশিয়ার প্রথম নোবেল বিজয়ী ও বাংলা সাহিত্য-সংস্কৃতির বিশ্বজনীন রূপকার কবিগুরু রবীন্দ্রনাথের ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

গভীর শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, চিত্রকর ও দার্শনিক ছিলেন। শিল্প-সংস্কৃতির সব ক্ষেত্রেই তিনি অতুলনীয় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

এনসিপির আহ্বায়ক উল্লেখ করেন, বাঙালির আত্মপরিচয়, মানবিকতা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে রবীন্দ্রনাথ বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। একই সঙ্গে তার সৃষ্টিশীলতার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্যের ভাণ্ডার।

নাহিদ ইসলাম বাণীতে বলেন, সমাজের কুসংস্কার, গোঁড়ামি ও স্থবিরতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ছিলেন উচ্চকণ্ঠ। জ্ঞান, সংস্কৃতি ও মুক্তচিন্তার বিকাশের মধ্য দিয়েই তিনি জাতির অগ্রগতির দিশা খুঁজেছেন।

তিনি আরও বলেন, প্রেম, প্রকৃতি, আধ্যাত্মবাদ, মৃত্যু ও দেশাত্মবোধ- সবকিছুই রবীন্দ্রনাথের সুর ও বাণীতে অনন্য সৌন্দর্যে মূর্ত হয়ে উঠেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তার গান বাঙালিকে গভীরভাবে প্রেরণা জুগিয়েছে।

বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতেও রবীন্দ্রনাথ নিরলস কাজ করেছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তার প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আজও সেই মহৎ প্রচেষ্টার সাক্ষী হয়ে আছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করেন নাহিদ ইসলাম।

এনএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow