রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে। এ মাসে সকলকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাই আরও সচেষ্ট হবে। তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ প্রার্থনা করেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এমইউ/বিএ

রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে।

এ মাসে সকলকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাই আরও সচেষ্ট হবে।

তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ প্রার্থনা করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এমইউ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow