রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে আবুধাবিতে জোরদার বাজার তদারকি
পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার ও শপিং সেন্টারে তদারকি অভিযান জোরদার করেছে আবুধাবি রেজিস্ট্রেশন অথোরিটি। সংস্থাটি আবুধাবি ইকোনমিক ডেভেলপমেন্টের অধীন ব্যবসা খাত নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের আগে ও চলাকালে বিভিন্ন বাজার, দোকান, শপিং মল, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গুদামে পরিদর্শন বাড়ানো হয়েছে। এসব অভিযানের মূল লক্ষ্য হলো ভোক্তা সুরক্ষা আইন ও সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করা। বুধবার গালফ নিউজের প্রতিবেদনে তথ্যটির সত্যতা নিশ্চিত করা হয়েছে। তদারকিতে বিশেষভাবে দেখা হচ্ছে—প্রচারমূলক অফারের সঠিকতা, পণ্যের দামের স্পষ্ট প্রদর্শন, পণ্যের মান ও মেয়াদোত্তীর্ণের তারিখ। এতে ক্রেতারা যেন সচেতনভাবে কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারেন, সেটিই প্রধান উদ্দেশ্য। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রমজান, সরকারি ছুটি ও উৎসবের মৌসুমে ভোক্তা ব্যয় বেড়ে যায়। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আইন ও নির্দেশনা মেনে চলছে কি না, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উৎসব মৌসুমে বাজারে কেনাকাটার চাপ
পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার ও শপিং সেন্টারে তদারকি অভিযান জোরদার করেছে আবুধাবি রেজিস্ট্রেশন অথোরিটি। সংস্থাটি আবুধাবি ইকোনমিক ডেভেলপমেন্টের অধীন ব্যবসা খাত নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের আগে ও চলাকালে বিভিন্ন বাজার, দোকান, শপিং মল, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গুদামে পরিদর্শন বাড়ানো হয়েছে। এসব অভিযানের মূল লক্ষ্য হলো ভোক্তা সুরক্ষা আইন ও সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করা। বুধবার গালফ নিউজের প্রতিবেদনে তথ্যটির সত্যতা নিশ্চিত করা হয়েছে।
তদারকিতে বিশেষভাবে দেখা হচ্ছে—প্রচারমূলক অফারের সঠিকতা, পণ্যের দামের স্পষ্ট প্রদর্শন, পণ্যের মান ও মেয়াদোত্তীর্ণের তারিখ। এতে ক্রেতারা যেন সচেতনভাবে কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারেন, সেটিই প্রধান উদ্দেশ্য।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রমজান, সরকারি ছুটি ও উৎসবের মৌসুমে ভোক্তা ব্যয় বেড়ে যায়। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আইন ও নির্দেশনা মেনে চলছে কি না, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উৎসব মৌসুমে বাজারে কেনাকাটার চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে ভোক্তা অধিকার রক্ষায় নিয়মিত তদারকি কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
What's Your Reaction?