রমজান কবে শুরু, কীভাবে দেখা হবে চাঁদ?

সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) অথবা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। এটি নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করবে। সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে হয় তার পরের দিন। সেই হিসাবে, বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অথবা শুক্রবার (২০ ফেব্রুয়ারি)। ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজানের সূচনা নির্ধারিত হয় হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমে। সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বহু দেশ চাঁদ দেখার প্রত্যক্ষ সাক্ষ্যের ভিত্তিতে মাস শুরুর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, কিছু দেশ জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে চাঁদের অবস্থান নির্ধারণ করে থাকে। কীভাবে দেখা হয় রমজানের চাঁদ? সৌদি আরবে হিজরি বর্ষপঞ্জিতে শাবান মাসের ২৯তম দিন পড়বে আগামী ১৭ ফেব্রুয়ারি (বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারি)। ওইদিন সূর্যাস্তের পর চাঁদ অনুসন্ধানকারীরা পশ্চিম দিগন্তের দিকে তাকাবেন। সেখানে সূর্য অস্ত যাওয়ার পর আকাশ কিছুটা অন্ধকার হলে নতুন চাঁদের ক্ষীণ রেখা দেখা যেতে পারে। আরও পড়ুন>>এবারের রমজান ২৯ না ৩০ দিনে শেষ হবে?রমজ

রমজান কবে শুরু, কীভাবে দেখা হবে চাঁদ?

সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) অথবা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। এটি নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করবে। সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে হয় তার পরের দিন। সেই হিসাবে, বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অথবা শুক্রবার (২০ ফেব্রুয়ারি)।

ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজানের সূচনা নির্ধারিত হয় হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমে। সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বহু দেশ চাঁদ দেখার প্রত্যক্ষ সাক্ষ্যের ভিত্তিতে মাস শুরুর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, কিছু দেশ জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে চাঁদের অবস্থান নির্ধারণ করে থাকে।

কীভাবে দেখা হয় রমজানের চাঁদ?

সৌদি আরবে হিজরি বর্ষপঞ্জিতে শাবান মাসের ২৯তম দিন পড়বে আগামী ১৭ ফেব্রুয়ারি (বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারি)। ওইদিন সূর্যাস্তের পর চাঁদ অনুসন্ধানকারীরা পশ্চিম দিগন্তের দিকে তাকাবেন। সেখানে সূর্য অস্ত যাওয়ার পর আকাশ কিছুটা অন্ধকার হলে নতুন চাঁদের ক্ষীণ রেখা দেখা যেতে পারে।

আরও পড়ুন>>
এবারের রমজান ২৯ না ৩০ দিনে শেষ হবে?
রমজান ২০২৬: বিশ্বের যেসব দেশে ১৫ ঘণ্টার বেশি রোজা
রমজানে আল-আকসায় নামাজ আদায় নিয়ে শঙ্কা, নিষিদ্ধ তরুণরা

যদি ওই রাতে চাঁদ দেখা যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হবে হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে সেখানে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে।

সৌদি আরবে যারা চাঁদ দেখার দাবি করেন, তাদের সাক্ষ্য নথিভুক্ত করা হয়। এরপর সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে রমজান কবে থেকে শুরু হবে।

চাঁদ দেখার ক্ষেত্রে জ্যোতির্বিদদের বিবেচ্য তিন বিষয়

জ্যোতির্বিদরা সূর্যাস্তের সময় চাঁদ দৃশ্যমান হবে কি না, তা নির্ধারণে তিনটি প্রধান বিষয় বিবেচনা করেন—

১. এলংগেশন:
চাঁদকে সূর্য থেকে যথেষ্ট দূরে থাকতে হয়, যাতে সূর্যের আলোতে তা ঢেকে না যায়। খালি চোখে নির্ভরযোগ্যভাবে দেখতে হলে চাঁদের অবস্থান সূর্য থেকে অন্তত ১০–১২ ডিগ্রি দূরে হওয়া প্রয়োজন। যদি দূরত্ব ৭ ডিগ্রির কম হয়, তবে চাঁদের অর্ধচন্দ্রাংশ এতটাই ক্ষীণ হয় যে মানুষের চোখে দেখা কঠিন।

২. উচ্চতা :
সূর্যাস্তের সময় আকাশে চাঁদের উচ্চতা যত বেশি হয়, দিগন্তের কুয়াশা ও আলোছটার প্রভাব তত কম পড়ে। সাধারণত ১০ ডিগ্রি উচ্চতা খালি চোখে স্পষ্ট দেখার জন্য যথেষ্ট। তবে ৩–৫ ডিগ্রি উচ্চতায় অপটিক্যাল যন্ত্রের সহায়তায় চাঁদ দেখা যেতে পারে।

৩. ল্যাগ টাইম:
এটি সূর্যাস্ত ও চাঁদাস্তের মধ্যবর্তী সময়। নির্ভরযোগ্যভাবে খালি চোখে চাঁদ দেখতে সাধারণত অন্তত ৪৫ মিনিট সময় প্রয়োজন, যাতে আকাশ যথেষ্ট অন্ধকার হয়। সময় যত বেশি হয়, চাঁদ দেখার সম্ভাবনাও তত বাড়ে।

সব মিলিয়ে, রমজান শুরুর নির্দিষ্ট তারিখ নির্ভর করছে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার ওপর। মুসলিম বিশ্বজুড়ে তাই ওই সন্ধ্যায় থাকবে বিশেষ নজর।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow