রমজান শুরু কবে? তুরস্ক, ওমান, আমিরাত ও মালয়েশিয়ায় রমজানের দিন ঘোষণা

 সিয়াম, আত্মশুদ্ধি ও দানের মাস রমজানকে স্বাগত জানাতে বিশ্বজুড়ে প্রস্তুত মুসলিম উম্মাহ। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে বলা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর। দেশভেদে এই ঘোষণা ভিন্ন হয়ে থাকে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম ওমান রমজান শুরুর ঘোষণা দিয়েছে। ওমানে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু। সংযুক্ত আরব আমিরাত ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শাবান মাসের সমাপ্তি নির্দেশক চাঁদ দেখা গেছে বলে জানানো হয়। এদেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। ইন্দোনেশিয়া বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা। ১৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া সরকারিভাবে ঘোষণা করেছে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে। তুরস্ক ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু। তুরস্কও ইন্দোনেশিয়ার মত একই সিদ্ধান্ত জানিয়েছে। তুরস্কে চাঁদ দেখা না যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা। মালয়েশিয়া ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হবে। দেশটির ঘোষণায় বলা হয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় ১৯

রমজান শুরু কবে? তুরস্ক, ওমান, আমিরাত ও মালয়েশিয়ায় রমজানের দিন ঘোষণা

 সিয়াম, আত্মশুদ্ধি ও দানের মাস রমজানকে স্বাগত জানাতে বিশ্বজুড়ে প্রস্তুত মুসলিম উম্মাহ। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে বলা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর। দেশভেদে এই ঘোষণা ভিন্ন হয়ে থাকে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম ওমান রমজান শুরুর ঘোষণা দিয়েছে। ওমানে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।

অস্ট্রেলিয়া

 বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু।

সংযুক্ত আরব আমিরাত

১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শাবান মাসের সমাপ্তি নির্দেশক চাঁদ দেখা গেছে বলে জানানো হয়। এদেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।

ইন্দোনেশিয়া

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা।

১৭ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া সরকারিভাবে ঘোষণা করেছে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে।

তুরস্ক

১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু। তুরস্কও ইন্দোনেশিয়ার মত একই সিদ্ধান্ত জানিয়েছে। তুরস্কে চাঁদ দেখা না যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা।

মালয়েশিয়া

১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হবে। দেশটির ঘোষণায় বলা হয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হবে।

একই তথ্য জানিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজান শুরু হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর এবং ব্রুনাই।

সূত্র: গালফ নিউজ

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow