রশিদ খানের অনন্য মাইলফলক

অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ আরব আমিরাতের বিপক্ষে বিষ্ময়কর এই কীর্তি গড়লেন তিনি। একের পর এক রেকর্ড গড়া রশিদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ছিল ৬৯৬। নিউজিল্যান্ডের বিপক্ষে এক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট নিয়ে ৭০০ উইকেটের দরজায় কড়া নাড়তে থাকেন রশিদ। অবশেষে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছুঁয়ে ফেললেন সেই মাইলফলক। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে রশিদকে সুইপ করতে যান সংযুক্ত আরব আমিরাতের টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আফরান। ভারসাম্য ধরে রাখতে না পেরে হিট উইকেট হয়ে যান আফরান। তাতেই স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে নাম উঠে গেল রশিদের। টি-টোয়েন্টি ক্রিকেটের রাজত্বে রশিদ খান এখন এমন এক উচ্চতায়, যেখানে বাকিদের পক্ষে তাকে ছোঁয়া ভীষণ কঠিন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১। বর্তমানে খেলছেন এমন বোলারদের মধ্যে রশিদের ধারেক

রশিদ খানের অনন্য মাইলফলক

অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ আরব আমিরাতের বিপক্ষে বিষ্ময়কর এই কীর্তি গড়লেন তিনি।

একের পর এক রেকর্ড গড়া রশিদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ছিল ৬৯৬। নিউজিল্যান্ডের বিপক্ষে এক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট নিয়ে ৭০০ উইকেটের দরজায় কড়া নাড়তে থাকেন রশিদ।

অবশেষে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছুঁয়ে ফেললেন সেই মাইলফলক। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে রশিদকে সুইপ করতে যান সংযুক্ত আরব আমিরাতের টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আফরান। ভারসাম্য ধরে রাখতে না পেরে হিট উইকেট হয়ে যান আফরান। তাতেই স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে নাম উঠে গেল রশিদের।

টি-টোয়েন্টি ক্রিকেটের রাজত্বে রশিদ খান এখন এমন এক উচ্চতায়, যেখানে বাকিদের পক্ষে তাকে ছোঁয়া ভীষণ কঠিন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১। বর্তমানে খেলছেন এমন বোলারদের মধ্যে রশিদের ধারেকাছে আছেন শুধু আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইন (৬১৩ উইকেট)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রশিদ সবার ওপরে। আজকের এই উইকেটটি ছিল দেশের জার্সিতে তার ১৯১তম। এখানে তার পেছনে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow