রসায়নের প্রশ্নে ভুলের অভিযোগ, ব্যাখ্যা দিল ঢাকা শিক্ষা বোর্ড

এইচএসসি ও সমমানের পরীক্ষার রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগের মধ্যে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। বোর্ডের দাবি, প্রশ্নপত্রে কোনো ভুল হয়নি। একই সঙ্গে পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে সঠিক উত্তর, নম্বর বণ্টন এবং আংশিক উত্তরের জন্য নম্বর দেওয়ার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। কর্মকর্তারা জানান, মূল্যায়ন নির্দেশিকায় বলা হয়েছে—কোনো পরীক্ষার্থী বিক্রিয়ার অর্ধসমীকরণ সম্পূর্ণ করতে পারলে, সঠিক সূত্র লিখতে পারলে বা নির্দিষ্ট কোনো ধারণার সঠিক ব্যাখ্যা দিতে পারলে তাকে সে অনুযায়ী আংশিক নম্বর দেওয়া হবে। তবে অপ্রাসঙ্গিক বা ভুল উত্তরের ক্ষেত্রে কীভাবে খাতা মূল্যায়ন করা হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ডের কর্মকর্তারা আরও জানান, প্রতিটি সৃজনশীল প্রশ্নের (ঘ) অংশে উচ্চতর দক্ষতার জন্য ৪ নম্বর বরাদ্দ থাকে। এ অংশে গাণিতিক বিশ্লেষণের পাশাপাশি যৌক্তিক ব্যাখ্যাও দিতে হয়। এর আগে গত বুধবার এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার

রসায়নের প্রশ্নে ভুলের অভিযোগ, ব্যাখ্যা দিল ঢাকা শিক্ষা বোর্ড

এইচএসসি ও সমমানের পরীক্ষার রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগের মধ্যে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। বোর্ডের দাবি, প্রশ্নপত্রে কোনো ভুল হয়নি। একই সঙ্গে পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে সঠিক উত্তর, নম্বর বণ্টন এবং আংশিক উত্তরের জন্য নম্বর দেওয়ার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কর্মকর্তারা জানান, মূল্যায়ন নির্দেশিকায় বলা হয়েছে—কোনো পরীক্ষার্থী বিক্রিয়ার অর্ধসমীকরণ সম্পূর্ণ করতে পারলে, সঠিক সূত্র লিখতে পারলে বা নির্দিষ্ট কোনো ধারণার সঠিক ব্যাখ্যা দিতে পারলে তাকে সে অনুযায়ী আংশিক নম্বর দেওয়া হবে। তবে অপ্রাসঙ্গিক বা ভুল উত্তরের ক্ষেত্রে কীভাবে খাতা মূল্যায়ন করা হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ডের কর্মকর্তারা আরও জানান, প্রতিটি সৃজনশীল প্রশ্নের (ঘ) অংশে উচ্চতর দক্ষতার জন্য ৪ নম্বর বরাদ্দ থাকে। এ অংশে গাণিতিক বিশ্লেষণের পাশাপাশি যৌক্তিক ব্যাখ্যাও দিতে হয়।

এর আগে গত বুধবার এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর শিক্ষার্থীদের একাংশ প্রশ্নপত্রের ১, ৫, ৬ ও ৮ নম্বর উদ্দীপকে ভুল থাকার অভিযোগ করেন। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও মানসিক চাপ তৈরি হয়েছে বলেও তারা জানান।

তবে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রে ভুল নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তাদের দাবি, প্রশ্নপত্রে কোনো ভুল হয়নি। মূলত কিছু কোচিং সেন্টারের মালিক এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow