রসায়নের ‘ভুল প্রশ্নে’ যেভাবে নম্বর দেওয়ার নির্দেশনা দিলো বোর্ড
এইচএসসির রসায়ন দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রে কয়েকটি প্রশ্ন ভুল থাকার অভিযোগ উঠেছে। এজন্য উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের জন্য প্রশ্নভিত্তিক নমুনা উত্তর ও নম্বর দেওয়ার নির্দেশিকা (রুব্রিকস) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে সব প্রশ্নের সঠিক উত্তর ও নম্বর বণ্টন কীভাবে হবে, তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আংশিক উত্তরেও পরীক্ষার্থীরা আংশিক নম্বর পাবেন। তবে অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর দিলে কোনো নম্বর পাবেন না। রোববার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, খাতা মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, পরীক্ষার্থীরা যদি বিক্রিয়ার অর্ধসমীকরণ পূর্ণ করতে পারে, সঠিক সূত্র লিখতে পারে কিংবা কোনো নির্দিষ্ট ধারণার সঠিক ব্যাখ্যা দিতে পারে, তাহলে তারা আংশিক নম্বর পাবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের (ঘ) অংশে উচ্চতর দক্ষতার জন্য ৪ নম্বর বরাদ্দ রাখা হয়েছে, যেখানে গাণিতিক বিশ্লেষণের পাশাপাশি যৌক্তিক ব্যাখ্যা দেওয়া আবশ্যক। আরও পড়ুন এইচএসসি / শুধু ১৩ জুলাই অনুপস্থিতরাই তিন বিষয়ের পরীক্ষা দিতে পারবেন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসস
এইচএসসির রসায়ন দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রে কয়েকটি প্রশ্ন ভুল থাকার অভিযোগ উঠেছে। এজন্য উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের জন্য প্রশ্নভিত্তিক নমুনা উত্তর ও নম্বর দেওয়ার নির্দেশিকা (রুব্রিকস) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এতে সব প্রশ্নের সঠিক উত্তর ও নম্বর বণ্টন কীভাবে হবে, তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আংশিক উত্তরেও পরীক্ষার্থীরা আংশিক নম্বর পাবেন। তবে অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর দিলে কোনো নম্বর পাবেন না। রোববার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, খাতা মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, পরীক্ষার্থীরা যদি বিক্রিয়ার অর্ধসমীকরণ পূর্ণ করতে পারে, সঠিক সূত্র লিখতে পারে কিংবা কোনো নির্দিষ্ট ধারণার সঠিক ব্যাখ্যা দিতে পারে, তাহলে তারা আংশিক নম্বর পাবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের (ঘ) অংশে উচ্চতর দক্ষতার জন্য ৪ নম্বর বরাদ্দ রাখা হয়েছে, যেখানে গাণিতিক বিশ্লেষণের পাশাপাশি যৌক্তিক ব্যাখ্যা দেওয়া আবশ্যক।

এইচএসসি / শুধু ১৩ জুলাই অনুপস্থিতরাই তিন বিষয়ের পরীক্ষা দিতে পারবেন

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
রসায়নের চারটি প্রশ্ন ভুলের অভিযোগ
গত ২২ জুলাই অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল রয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট শিক্ষক ও পরীক্ষার্থীরা। তাদের দাবি, এসব ভুলের কারণে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপে পড়েছেন। বিশেষ করে যারা প্রশ্নগুলো সমাধান করতে পারতেন, তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রসায়ন দ্বিতীয়পত্রের প্রশ্ন বিশ্লেষণ এবং বিষয়-সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সৃজনশীল প্রশ্নের ১ নম্বর উদ্দীপকের (II) অংশে বিক্রিয়া থেকে চারটি উৎপাদ পাওয়া গেলেও কোনটির ভর ২ দশমিক ৫ গ্রাম, তা উল্লেখ করা হয়নি। ফলে জারকের ভর নির্ণয় করা সম্ভব হয়নি।
এছাড়া ৫ নম্বর উদ্দীপকে ‘পাত্র-১’ উল্লেখ থাকলেও ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নে সেটিকে ‘A-পাত্র’ বলা হয়েছে, যা শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। ৬ নম্বর উদ্দীপকের ‘গ’ প্রশ্নে ২৫০ মিলিলিটার গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় মাতৃ যৌগের পরিমাণ নির্ণয়ের জন্য গ্যাসটির তাপমাত্রা ও চাপ উল্লেখ করা হয়নি।
একই উদ্দীপকের ‘ঘ’ প্রশ্নে দেওয়া তথ্য অনুযায়ী CO₂ গ্যাসের জন্য Z-এর মান ৪ দশমিক ০ আসে, যা বাস্তব গ্যাসের ধর্ম ও তরলীকরণ তত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছেন শিক্ষকরা।

এবার এইচএসসির রসায়নের চারটি প্রশ্ন ভুলের অভিযোগ, যা বললো বোর্ড

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই
এদিকে, ৮ নম্বর উদ্দীপকের ‘ঘ’ প্রশ্নে ‘ভ্যান ডার ওয়ালস’ সমীকরণকে ‘আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণ’-এর পরিবর্তিত রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি সংজ্ঞাগতভাবে ভুল। যদিও দেশের কিছু পাঠ্যবইয়ে একই ব্যাখ্যা রয়েছে।
শুধু সৃজনশীল নয়, বহুনির্বাচনি অংশেও ভুলের অভিযোগ রয়েছে। যমুনা (ঘ) সেটের ১০ নম্বর প্রশ্নে কোনো সঠিক উত্তর নেই বলে দাবি করেছেন শিক্ষকরা। তাদের ভাষ্য, পাঠ্যবই অনুযায়ী শুধু iii সঠিক হলেও প্রশ্নে সেটি এককভাবে উত্তর হিসেবে দেওয়া হয়নি।
এর আগে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে দুটি বড় ধরনের ভুল ধরা পড়ে। পরে ওই প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এএএইচ/এমএমএআর
What's Your Reaction?