রহমান মৃধার কবিতা মোহনীয় দেখা...

মোহনীয় দেখা     তোমাকে দেখি হঠাৎই, হঠাৎই ভালোবাসি তাই। ভাবিনি যে হারাতেও পারি, প্রেমের ভরাডুবি নৌকায়।     তোমার চোখেতে হারিয়ে গেলাম, মিষ্টি মুখে মোহিত হলাম। নীল চোখের ওই প্রেমের ঢেউ, গাথিল মনে, দেখিল না কেউ।     আমি তাকালাম আবারও তোমার চোখে, একই বালিশে মাথা লাগিয়ে। প্রেমে কখনো হারিয়ে যাবো, কেউ জানিবে না হৃদয়ের দাহ।     আমি তাকাবো চোখের আড়ালে, দেখিবে না তুমি চাহিয়া আমাকে। আগুন নিয়ে করিব না শপথ, তবু প্রেমে পড়িব, হারাব না মমতা।     একই ব্যথা, একই যন্ত্রণা, প্রেমের খেলা নাকি ছলনা? তবু হৃদয়ে শুধুই তুমি, আসিবে ফিরে, হৃদয়ে জানি।     হাসিবে ভুবন, বাসিবে ভালো, দেখিব আমি চাহিয়া সবই। করিব বরণ, আসো যদি ফিরে, বাসিব ভালো, করিব গ্রহণ।     হয়তো আগামি দিনের আলোয় ফিরে আসিবে তুমি ছায়া হয়ে। হৃদয়ের গল্প হবেনা শেষ, কাড়িয়ে নিবে হৃদয়ের ক্লেশ।     তবু আমি বাঁচিব, শ্বাসে-প্রশ্বাসে ধরে রাখি আশা, প্রেমের ঢেউ ভাঙিবে আবার, নতুন দিনের আলোয় জ্বলে উঠিবে ভাষা, তোমার ছায়া রেখে যাবে শুধু স্পর্শ।     কল্পনাতে দেখছি তোমায় হৃদয়ে, জানি না কোথায় তুমি, কী করছো? তুমি কি এখন আ

রহমান মৃধার কবিতা মোহনীয় দেখা...

মোহনীয় দেখা

 

 

তোমাকে দেখি হঠাৎই,
হঠাৎই ভালোবাসি তাই।
ভাবিনি যে হারাতেও পারি,
প্রেমের ভরাডুবি নৌকায়।

 

 

তোমার চোখেতে হারিয়ে গেলাম,
মিষ্টি মুখে মোহিত হলাম।
নীল চোখের ওই প্রেমের ঢেউ,
গাথিল মনে, দেখিল না কেউ।

 

 

আমি তাকালাম আবারও তোমার চোখে,
একই বালিশে মাথা লাগিয়ে।
প্রেমে কখনো হারিয়ে যাবো,
কেউ জানিবে না হৃদয়ের দাহ।

 

 

আমি তাকাবো চোখের আড়ালে,
দেখিবে না তুমি চাহিয়া আমাকে।
আগুন নিয়ে করিব না শপথ,
তবু প্রেমে পড়িব, হারাব না মমতা।

 

 

একই ব্যথা, একই যন্ত্রণা,
প্রেমের খেলা নাকি ছলনা?
তবু হৃদয়ে শুধুই তুমি,
আসিবে ফিরে, হৃদয়ে জানি।

 

 

হাসিবে ভুবন, বাসিবে ভালো,
দেখিব আমি চাহিয়া সবই।
করিব বরণ, আসো যদি ফিরে,
বাসিব ভালো, করিব গ্রহণ।

 

 

হয়তো আগামি দিনের আলোয়
ফিরে আসিবে তুমি ছায়া হয়ে।
হৃদয়ের গল্প হবেনা শেষ,
কাড়িয়ে নিবে হৃদয়ের ক্লেশ।

 

 

তবু আমি বাঁচিব, শ্বাসে-প্রশ্বাসে ধরে রাখি আশা,
প্রেমের ঢেউ ভাঙিবে আবার,
নতুন দিনের আলোয় জ্বলে উঠিবে ভাষা,
তোমার ছায়া রেখে যাবে শুধু স্পর্শ।

 

 

কল্পনাতে দেখছি তোমায় হৃদয়ে,
জানি না কোথায় তুমি, কী করছো?
তুমি কি এখন আমার কথা ভাবছো,
দুটি চোখে শুধু কি আমায় তুমি দেখছো?

 

 

তুমি বাতাসে আসিবে ভেসে,
দেখবো তোমাকে শুধু অনুভবে।
হৃদয়ে তোমাকে করিব বরণ,
দেখিবে সকলে, হাসিবে ভুবন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow