রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

রিলেশনশিপ স্ট্যাটাস 'এনগেজড' করার পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছিল। এবার পাকিস্তান সফরে গিয়ে সেই আলোচনায় যেন নতুন মাত্রা যোগ করলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ করছেন নীহা। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সফরের ফাঁকে সেখান থেকেই উপভোগ করেছেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচও। তবে এই সফরের উদ্দেশ্য নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা। ভক্তদের একাংশের প্রশ্ন, এটি কি নিছকই অবকাশযাপন, নাকি বিশেষ কারও সঙ্গে সময় কাটাতেই পাকিস্তানে গেছেন নীহা? কারণ, এর আগেই গুঞ্জন উঠেছিল বিদেশ সফরে এক পাকিস্তানি যুবকের সঙ্গে পরিচয় থেকেই তাদের সম্পর্কের শুরু। পরে সেই সম্পর্ক বাগদান পর্যন্ত গড়িয়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা হয়। যদিও এসব গুঞ্জনের বিষয়ে নীহার অবস্থান ছিল ভিন্ন। তিনি জানিয়েছেন, বিষয়টিকে অতিরঞ্জিত না করতে। তবে একই সঙ্গে এটিও স্বীকার করেছেন যে তিনি আর সিঙ্গেল নন। এক সাক্ষাৎকারে নীহা বলেছিলেন, তিনি এনগেজড এবং সময় হলে নিজের মুখেই সব জানাবেন। হবু জীবনসঙ্গীর পরিচয় কিংবা তিনি কোন দেশের নাগরিক, এ

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা
রিলেশনশিপ স্ট্যাটাস 'এনগেজড' করার পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছিল। এবার পাকিস্তান সফরে গিয়ে সেই আলোচনায় যেন নতুন মাত্রা যোগ করলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ করছেন নীহা। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সফরের ফাঁকে সেখান থেকেই উপভোগ করেছেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচও। তবে এই সফরের উদ্দেশ্য নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা। ভক্তদের একাংশের প্রশ্ন, এটি কি নিছকই অবকাশযাপন, নাকি বিশেষ কারও সঙ্গে সময় কাটাতেই পাকিস্তানে গেছেন নীহা? কারণ, এর আগেই গুঞ্জন উঠেছিল বিদেশ সফরে এক পাকিস্তানি যুবকের সঙ্গে পরিচয় থেকেই তাদের সম্পর্কের শুরু। পরে সেই সম্পর্ক বাগদান পর্যন্ত গড়িয়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা হয়। যদিও এসব গুঞ্জনের বিষয়ে নীহার অবস্থান ছিল ভিন্ন। তিনি জানিয়েছেন, বিষয়টিকে অতিরঞ্জিত না করতে। তবে একই সঙ্গে এটিও স্বীকার করেছেন যে তিনি আর সিঙ্গেল নন। এক সাক্ষাৎকারে নীহা বলেছিলেন, তিনি এনগেজড এবং সময় হলে নিজের মুখেই সব জানাবেন। হবু জীবনসঙ্গীর পরিচয় কিংবা তিনি কোন দেশের নাগরিক, এসব বিষয়ে এখনই কিছু বলতে চান না বলেও জানিয়েছিলেন। এদিকে পাকিস্তান সফরের সময় স্ন্যাপচ্যাটে অল্প সময়ের জন্য একটি কাপল ছবি প্রকাশ পেয়েছিল বলে দাবি করেন কয়েকজন অনুসারী। যদিও ছবিটি দ্রুত মুছে ফেলা হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় আসে নীহার ব্যক্তিগত জীবন। তবে সেই ছবির সত্যতা বা এতে থাকা ব্যক্তির পরিচয় সম্পর্কে অভিনেত্রী কোনো মন্তব্য করেননি। নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল যতই বাড়ুক না কেন, তিনি এখনো রহস্যের পর্দা সরাননি। বরং নিজের সফরের মুহূর্তগুলো ভাগাভাগি করলেও সম্পর্কের বিষয়ে নীরবতাই বজায় রেখেছেন। ফলে পাকিস্তান সফরটি শুধুই ভ্রমণ, নাকি এর পেছনে রয়েছে ব্যক্তিগত কোনো বিশেষ কারণ? সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ই দেবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow