রাউজানে নলকূপের গর্তে পড়া শিশু মিসবাহ মারা গেছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ মারা গেছে। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এর আগে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জাগো নিউজকে বলেছিলেন, দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা উদ্ধার অভিযানের পর শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সক্ষম হয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের প্রাথমিক চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে যুক্ত হন।এমআরএএইচ/এমএএইচ/

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশু মিসবাহ মারা গেছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ মারা গেছে। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

এর আগে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জাগো নিউজকে বলেছিলেন, দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা উদ্ধার অভিযানের পর শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সক্ষম হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের প্রাথমিক চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে যুক্ত হন।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow