রাউজানে পুলিশের অভিযানে এলজি-কার্তুজসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার  নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। এ সময় মোহাম্মদ দৌলত নামের এক আসামিকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে শয়ন কক্ষের আলনা থেকে একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড ১২ বোর কার্তুজ এবং সিলিংয়ের উপর থেকে একটি ছোরা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, অপরাধ দমনে রাউজান থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে রাউজান থানায় আরও একটি মামলা তদন্তাধীন রয়েছে। পরে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow