রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
রাঙ্গামাটির সদর উপজেলায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্মসিং নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি। এ ঘটনার জন্য জন সংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। ইউপিডিএফ জানায়, শুক্রবার সকাল ৭ টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্ম সিংহ চাকমা। এমন সময় জন সংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। এসময় পালাতে চেষ্টা করলেও অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই মারা যান ধর্মসিং চাকমা। এছাড়া ধর্ম সিংয়ের দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় ইউপিডিএফ। তবে এ বিষয়ে জেএসএস এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাঙ্গামাটির সদর উপজেলায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্মসিং নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি।
এ ঘটনার জন্য জন সংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ।
ইউপিডিএফ জানায়, শুক্রবার সকাল ৭ টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্ম সিংহ চাকমা। এমন সময় জন সংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। এসময় পালাতে চেষ্টা করলেও অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই মারা যান ধর্মসিং চাকমা।
এছাড়া ধর্ম সিংয়ের দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় ইউপিডিএফ।
তবে এ বিষয়ে জেএসএস এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?