রাঙামাটিতে জিপ উল্টে একজনের মৃত্যু
রাঙামাটির রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে হলুদবোঝাই জিপ উল্টে মো. সালাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হন বেল্লাল নামে আরও এক ব্যক্তি।
মঙ্গলবার (১২ মে) রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সালাম রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহত বেল্লাল একই এলাকার মো. কবির হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকা থেকে হলুদবোঝাই একটি জিপ নিচের দিকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদের রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিলে চিকিৎসক মো. সালামকে মৃত ঘোষণা করেন। আহত বেল্লালকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে রাজস্থলী থানার কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান
রাঙামাটির রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে হলুদবোঝাই জিপ উল্টে মো. সালাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হন বেল্লাল নামে আরও এক ব্যক্তি।
মঙ্গলবার (১২ মে) রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সালাম রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহত বেল্লাল একই এলাকার মো. কবির হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকা থেকে হলুদবোঝাই একটি জিপ নিচের দিকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদের রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিলে চিকিৎসক মো. সালামকে মৃত ঘোষণা করেন। আহত বেল্লালকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে রাজস্থলী থানার কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।