রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

রাঙামাটিতে মাঝারি থেকে ভাড়ি বৃষ্টিপাত অব্যহত রয়েছে। এতে গাছ পড়ে ১ জন প্রাণ হারিয়েছেন। অপরদিকে জেলা শহরে ঝুঁকিতে বসবাস করলেও আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না কেউ। বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড়ের গাছের গোড়া পরে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম লক্ষী বিলাশ চাকমা (৭০)। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি। তিনি জানান, বাঘাইছড়িতে একজন মারা যাওয়ার খবর পেয়েছি।  আমরা লোকজনকে আশ্রয় কেন্দ্রমুখী করার চেষ্টা করছি। ঝুঁকিতে বসবাস করা লোকজনকে আহ্বান জানাছি তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে আসে। এলাকাবাসী সূত্রে আমরা জানতে পারি লক্ষী বিলাশ একটি কাটাগাছের গোড়া পানি যাওয়ার জন্য পরিষ্কার করে দিচ্ছিলেন, তখন গাছের গোড়াটি তার গায়ের ওপর এসে পরে, এতে তিনি মারা যান ঘটনাস্থলে।  পাহাড় ধস হলে ক্ষয়ক্ষতি এড়াতে রাঙামাটি শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে পাহাড়ের ঢালে ঝুঁকিতে বসবাস করা লোকজনকে নিরাপদ আশ্রয়ে বা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে যাননি। রাঙামাটি আবহাওয়া অফিসে

রাঙামাটিতে মাঝারি থেকে ভাড়ি বৃষ্টিপাত অব্যহত রয়েছে। এতে গাছ পড়ে ১ জন প্রাণ হারিয়েছেন। অপরদিকে জেলা শহরে ঝুঁকিতে বসবাস করলেও আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না কেউ।

বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড়ের গাছের গোড়া পরে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম লক্ষী বিলাশ চাকমা (৭০)।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি।

তিনি জানান, বাঘাইছড়িতে একজন মারা যাওয়ার খবর পেয়েছি।  আমরা লোকজনকে আশ্রয় কেন্দ্রমুখী করার চেষ্টা করছি। ঝুঁকিতে বসবাস করা লোকজনকে আহ্বান জানাছি তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে আসে।

এলাকাবাসী সূত্রে আমরা জানতে পারি লক্ষী বিলাশ একটি কাটাগাছের গোড়া পানি যাওয়ার জন্য পরিষ্কার করে দিচ্ছিলেন, তখন গাছের গোড়াটি তার গায়ের ওপর এসে পরে, এতে তিনি মারা যান ঘটনাস্থলে। 

পাহাড় ধস হলে ক্ষয়ক্ষতি এড়াতে রাঙামাটি শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে পাহাড়ের ঢালে ঝুঁকিতে বসবাস করা লোকজনকে নিরাপদ আশ্রয়ে বা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে যাননি।

রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্য মতে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৬৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য মতে, রাঙামাটি শহরে ১১টিসহ জেলায় মোট ৪৪ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow