রাঙামাটিতে বিপুল ভোটে এগিয়ে ধানের শীষ ও ‘না’ ভোট
রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের নির্বাচনে মোট ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯৬টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল প্রতীক) পেয়েছেন ২৭ হাজার ৮২৪ ভোট। খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিক (রিকশা প্রতীক) পেয়েছেন ১৮ হাজার ৫১৪ ভোট। এদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৭ হাজার ১২টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৪০ হাজার ৬২৯টি। ফলে প্রাপ্ত কেন্দ্রগুলোর হিসাবে ‘না’ ভোটই বেশি রয়েছে। অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া গেলে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।
রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের নির্বাচনে মোট ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯৬টির ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল প্রতীক) পেয়েছেন ২৭ হাজার ৮২৪ ভোট। খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিক (রিকশা প্রতীক) পেয়েছেন ১৮ হাজার ৫১৪ ভোট।
এদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৭ হাজার ১২টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৪০ হাজার ৬২৯টি। ফলে প্রাপ্ত কেন্দ্রগুলোর হিসাবে ‘না’ ভোটই বেশি রয়েছে।
অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া গেলে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।
What's Your Reaction?