রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে আগামী চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো জানানো হয়, উক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। এর আগে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রফেসর ড. আতিয়ার রহমান। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন ভিসির পদত্যাগের পর ২০২৫ সালের ১০ জানুয়ারি নিয়োগপ্রাপ্ত হন।  গত ৫ মে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে আগামী চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো জানানো হয়, উক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রফেসর ড. আতিয়ার রহমান। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন ভিসির পদত্যাগের পর ২০২৫ সালের ১০ জানুয়ারি নিয়োগপ্রাপ্ত হন। 

গত ৫ মে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ভিসির বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ, স্বজনপ্রীতি ও জামাতিকরণের অভিযোগ তুলে অতিসত্বর তার অপসারণের দাবি তুলে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow