রাঙ্গামাটিতে পাহাড় থেকে গাছের গুড়ি পড়ে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গুড়ি পড়ে লক্ষী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জান গেছে, নিহত বিলাস চাকমা ওই এলাকার মৃত ধরনাচাষ্য চাকমার ছেলে। স্থানীয় সূত্র জানায়, গরুর খড়ের স্তূপে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটার কাজ করছিলেন বিলাস চাকমা। এসময় পাহাড় থেকে একটি বড় গাছের গোড়াসহ মাটি ধসে তার শরীরে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান জানান, ঘটনাটিকে ঠিক পাহাড় ধস বলা ঠিক হবে না। মূলত পাহাড় থেকে একটি গাছ ধসে পরে বৃদ্ধের মৃত্যু হয়েছে। আবু দারদা খান আরমান/এনএইচআর/এএসএম

রাঙ্গামাটিতে পাহাড় থেকে গাছের গুড়ি পড়ে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গুড়ি পড়ে লক্ষী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

জান গেছে, নিহত বিলাস চাকমা ওই এলাকার মৃত ধরনাচাষ্য চাকমার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গরুর খড়ের স্তূপে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটার কাজ করছিলেন বিলাস চাকমা। এসময় পাহাড় থেকে একটি বড় গাছের গোড়াসহ মাটি ধসে তার শরীরে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান জানান, ঘটনাটিকে ঠিক পাহাড় ধস বলা ঠিক হবে না। মূলত পাহাড় থেকে একটি গাছ ধসে পরে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আবু দারদা খান আরমান/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow