রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, প্রতিমা ভাঙচুর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মন্দিরে দুর্ধর্ষ চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্ত্তী পূজা দিতে গেলে ঘটনাটি জানাজানি হয়।
এর আগে বুধবার রাতে উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন মা মগদ্বেশ্বরী মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সনাতনী সম্প্রদায়ের নেতারা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মা মগদ্বেশ্বরীর বিগ্রহের হাত-পা ও জিহ্বা ভাঙচুর করে। এসময় প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ও কাপড় লুট করে নিয়ে যায় তারা। এছাড়া মন্দিরের বাইরের বৈদ্যুতিক মিটারের তারও কেটে ফেলে দুর্বৃত্তরা। একই সময়ে পাশের শিব মন্দিরেও তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং ভেতরের ধর্মীয় ছবিগুলো পাশের বিলে ফেলে যায়।
পরে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং গীতা শিক্ষা কমিটি পোমরা ইউনিয়নের সাধারণ সম্পাদক পল্লব কান্তি চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ায় এর আগে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মন্দিরে দুর্ধর্ষ চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্ত্তী পূজা দিতে গেলে ঘটনাটি জানাজানি হয়।
এর আগে বুধবার রাতে উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন মা মগদ্বেশ্বরী মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সনাতনী সম্প্রদায়ের নেতারা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মা মগদ্বেশ্বরীর বিগ্রহের হাত-পা ও জিহ্বা ভাঙচুর করে। এসময় প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ও কাপড় লুট করে নিয়ে যায় তারা। এছাড়া মন্দিরের বাইরের বৈদ্যুতিক মিটারের তারও কেটে ফেলে দুর্বৃত্তরা। একই সময়ে পাশের শিব মন্দিরেও তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং ভেতরের ধর্মীয় ছবিগুলো পাশের বিলে ফেলে যায়।
পরে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাগো হিন্দু পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং গীতা শিক্ষা কমিটি পোমরা ইউনিয়নের সাধারণ সম্পাদক পল্লব কান্তি চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ায় এর আগে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।