রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পানির ট্যাংক স্থাপনের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সৈয়দ নুরুল বশর বাহাদুর দক্ষিণ রাজানগর ইউনিয়নের সৈয়দ বাড়ি এলাকার মরহুম আহমদ হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি তিনতলা ভবনে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলেন নুরুল বশর। কাজের একপর্যায়ে পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নুরুল বশর দীর্ঘদিন ধরে ইলেকট্রিশিয়ানের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাঙ্গুনিয়া হেলথকেয়ারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এমআরএএইচ/এমএএইচ/

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পানির ট্যাংক স্থাপনের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সৈয়দ নুরুল বশর বাহাদুর দক্ষিণ রাজানগর ইউনিয়নের সৈয়দ বাড়ি এলাকার মরহুম আহমদ হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি তিনতলা ভবনে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলেন নুরুল বশর। কাজের একপর্যায়ে পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নুরুল বশর দীর্ঘদিন ধরে ইলেকট্রিশিয়ানের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

রাঙ্গুনিয়া হেলথকেয়ারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow