রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৬৩
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। এসময় ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী। এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, ১৩ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত এবং ৩৯ জন মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারে জড়িত এবং একজন ছিনতাইকারী ও ডাকাতি মামলায় জড়িত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। এসময় ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, ১৩ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত এবং ৩৯ জন মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারে জড়িত এবং একজন ছিনতাইকারী ও ডাকাতি মামলায় জড়িত।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।
What's Your Reaction?