রাজধানীতে ইসলামী আন্দোলনের গোশত বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির গোশত বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন (আইএবি) মনোনীত মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলুল করীম মারুফ ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে এ কার্যক্রমে অংশ নেন। আইএবি মিডিয়া সেল থেকে জানানো হয়, ঈদের প্রথম দিন রাজধানীর মুগদা থানা সংলগ্ন এলাকা, হাজারীবাগ শাহী মসজিদ এলাকা ও খিলগাঁওয়ের গোড়ান এলাকায় কোরবানির গোশত বিতরণ করা হয়। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিনে ওয়ারী এলাকায়ও দুস্থ ও কোরবানি দিতে না পারা মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়। গোশত বিতরণকালে শেখ ফজলুল করীম মারুফ বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে কোরবানি দিতে না পারা মানুষের কাছেও সম্মানজনকভাবে গোশত পৌঁছে দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, আমরা দায়িত্বপ্রাপ্ত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রতিটি নাগরিকের কাছে গোশত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির গোশত বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন (আইএবি) মনোনীত মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলুল করীম মারুফ ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে এ কার্যক্রমে অংশ নেন।
আইএবি মিডিয়া সেল থেকে জানানো হয়, ঈদের প্রথম দিন রাজধানীর মুগদা থানা সংলগ্ন এলাকা, হাজারীবাগ শাহী মসজিদ এলাকা ও খিলগাঁওয়ের গোড়ান এলাকায় কোরবানির গোশত বিতরণ করা হয়। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিনে ওয়ারী এলাকায়ও দুস্থ ও কোরবানি দিতে না পারা মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়।
গোশত বিতরণকালে শেখ ফজলুল করীম মারুফ বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে কোরবানি দিতে না পারা মানুষের কাছেও সম্মানজনকভাবে গোশত পৌঁছে দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, আমরা দায়িত্বপ্রাপ্ত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রতিটি নাগরিকের কাছে গোশত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
What's Your Reaction?