রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় ককটেল ফাটিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষীদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকশ লোক জড়ো হয়েছিল। হঠাৎ করেই তারা ব্যানার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। এ সময় মিছিল চলাকালে তারা ককটেল বিস্ফোরণ করে।’ তারা আরও বলেন, ‘আইসিডিডিআরবির সামনে থেকে ছাত্রলীগ মিছিল শুরু করার পরে যুব মহিলা লীগের ২০-২৫ জন নারী মিছিলে যুক্ত হন।’ তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৯টার পরপর কিছু লোক মহাখালীর রাস্তায় মিছিল শুরু করে। এর মধ্যে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় ককটেল ফাটিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষীদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকশ লোক জড়ো হয়েছিল। হঠাৎ করেই তারা ব্যানার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। এ সময় মিছিল চলাকালে তারা ককটেল বিস্ফোরণ করে।’

তারা আরও বলেন, ‘আইসিডিডিআরবির সামনে থেকে ছাত্রলীগ মিছিল শুরু করার পরে যুব মহিলা লীগের ২০-২৫ জন নারী মিছিলে যুক্ত হন।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৯টার পরপর কিছু লোক মহাখালীর রাস্তায় মিছিল শুরু করে। এর মধ্যে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow