রাজধানীতে ছাপাখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি ছাপাখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কামরাঙ্গীরচর এলাকার একটি ছাপাখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ১১টা ১০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ করছে।’ ঘটনাটি এখন পর্যন্ত খুব একটা ভয়াবহ নয় বলেও জানান তিনি। কেআর/একিউএফ
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি ছাপাখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কামরাঙ্গীরচর এলাকার একটি ছাপাখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ১১টা ১০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ করছে।’ ঘটনাটি এখন পর্যন্ত খুব একটা ভয়াবহ নয় বলেও জানান তিনি।
কেআর/একিউএফ
What's Your Reaction?