রাজধানীতে জাতীয় ছাত্রশক্তির নেতাকে ছুরিকাঘাত
রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় মো. জানভীর ইব্রাহিম (২২) নামে এক ছাত্রনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত জানভীর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কদমতলী থানার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের ‘পুতুলবাড়ি’ রেস্টুরেন্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত জানভীর নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউনিভার্সিটির সম্মান প্রথম বর্ষের ছাত্র। তিনি শনিরআখড়া গোয়ালবাড়ি মোড় এলাকায় বসবাস করেন। আহতের সহকর্মী সাদেক মির্জা জানান, জানভীর রায়েরবাগে তার বোনের বাসা থেকে নিজের বাসায় ফিরছিলেন। রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অন্ধকার থেকে ৩-৪ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা জানভীরের ডান কাঁধের পেছনে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় জানভীরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ
রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় মো. জানভীর ইব্রাহিম (২২) নামে এক ছাত্রনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত জানভীর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কদমতলী থানার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের ‘পুতুলবাড়ি’ রেস্টুরেন্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত জানভীর নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউনিভার্সিটির সম্মান প্রথম বর্ষের ছাত্র। তিনি শনিরআখড়া গোয়ালবাড়ি মোড় এলাকায় বসবাস করেন।
আহতের সহকর্মী সাদেক মির্জা জানান, জানভীর রায়েরবাগে তার বোনের বাসা থেকে নিজের বাসায় ফিরছিলেন। রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অন্ধকার থেকে ৩-৪ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা জানভীরের ডান কাঁধের পেছনে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় জানভীরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আহত যুবকের পিঠে ও কাঁধে গভীর ক্ষত রয়েছে। তার চিকিৎসা চলছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে। তবে কারা বা কী কারণে এ হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
What's Your Reaction?