রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানকে সামনে রেখে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। সংগঠনটির ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে রমনা পার্ক অভিমুখে ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয়। এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।শোভাযাত্রা শেষে রমনার বটমূলে সকাল ১০টা থেকে শুরু হয় বৈশাখী উৎসব। দেশীয় সাংস্কৃতিক সংসদের এই আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন, সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক সাইফুল্লাহ মানসুর ও জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। আয়োজকরা জানান, বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন এবং জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হচ্ছে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি-সারি, গম্ভীরা, আবৃত্তি, পুঁথিপাঠ ও নাটিকা। আরএএস/জেএইচ

রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানকে সামনে রেখে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। সংগঠনটির ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে রমনা পার্ক অভিমুখে ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয়। এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।শোভাযাত্রা শেষে রমনার বটমূলে সকাল ১০টা থেকে শুরু হয় বৈশাখী উৎসব।

দেশীয় সাংস্কৃতিক সংসদের এই আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন, সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক সাইফুল্লাহ মানসুর ও জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

আয়োজকরা জানান, বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন এবং জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হচ্ছে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি-সারি, গম্ভীরা, আবৃত্তি, পুঁথিপাঠ ও নাটিকা।

আরএএস/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow