রাজধানীতে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস 

রাজধানীতে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  একইসঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow