রাজধানীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মোবারক হোসেন (৪৫) বলে জানা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠের সামনে বাথরুমের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নর উত্তম বিশ্বাস জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে মৃত ব্যক্তির ভাগিনা সুমন ইসলাম জানান, মোবারকের বাড়ি কুমিল্লার হোমনা থানার ডুমুরিয়া গ্রামে। বাবার নাম মৃত মঙ্গল মিয়া। বর্তমানে স্ত্রী ও চার সন্তান নিয়ে দক্ষিণ বাসাবো এলাকায় ভাড়া থাকত। পেশায় কিছু করত না সুমন। সে ছিল মাদকাসক্ত।

রাজধানীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মোবারক হোসেন (৪৫) বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠের সামনে বাথরুমের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নর উত্তম বিশ্বাস জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে মৃত ব্যক্তির ভাগিনা সুমন ইসলাম জানান, মোবারকের বাড়ি কুমিল্লার হোমনা থানার ডুমুরিয়া গ্রামে। বাবার নাম মৃত মঙ্গল মিয়া। বর্তমানে স্ত্রী ও চার সন্তান নিয়ে দক্ষিণ বাসাবো এলাকায় ভাড়া থাকত। পেশায় কিছু করত না সুমন। সে ছিল মাদকাসক্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow