রাজধানীতে দুই বাসের চাপায় নিহত ১

ঢাকার পল্টন থানার খদ্দার মার্কেটের সামনে আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের বাসের মাঝে চাপা পড়ে হেলপার ইলিয়াস হোসেন (২৫) নিহত হন।  মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ভিক্টর পরিবহনের হেলপার ছিলেন।  প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, খদ্দার মার্কেটের সামনে দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন হেলপার ইলিয়াস। পরে স্থানীয় ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।   নিহত হেলপার পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রশিদ সরকারের ছেলে। ইলিয়াসের বোন রোকসানা বলেন, আমার ভাই ভিক্টর পরিবহনের হেলপার ছিল। সন্ধ্যার পর জানতে পারি, আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের বাসের মধ্যে চাপা পড়ে সে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন সে মারা যায়।  এ ঘটনায় আজমেরী পরিবহন ও সংশ্লিষ্ট চালক বর্তমানে পল্টন থানা পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যা

রাজধানীতে দুই বাসের চাপায় নিহত ১

ঢাকার পল্টন থানার খদ্দার মার্কেটের সামনে আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের বাসের মাঝে চাপা পড়ে হেলপার ইলিয়াস হোসেন (২৫) নিহত হন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ভিক্টর পরিবহনের হেলপার ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, খদ্দার মার্কেটের সামনে দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন হেলপার ইলিয়াস। পরে স্থানীয় ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।  

নিহত হেলপার পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রশিদ সরকারের ছেলে।

ইলিয়াসের বোন রোকসানা বলেন, আমার ভাই ভিক্টর পরিবহনের হেলপার ছিল। সন্ধ্যার পর জানতে পারি, আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের বাসের মধ্যে চাপা পড়ে সে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন সে মারা যায়। 

এ ঘটনায় আজমেরী পরিবহন ও সংশ্লিষ্ট চালক বর্তমানে পল্টন থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, পল্টন এলাকা থেকে আহত অবস্থায় এক বাসের হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow