রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর নব্য ধারার একজন এহসার (সহযোগী) সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম আহসান জহীর খান (৫০)। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম অংশ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির বরাতে তালেবুর রহমান জানান, গ্রেপ্তার আহসান জহীর খান নব্য জেএমবির সক্রিয় সদস্য। তিনি ও তাঁর অন্যান্য পলাতক সহযোগীরা নব্য জেএমবির উগ্রবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রস্তুতির উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিলেন। তিনি আরও জানান, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন ছদ্মনামে গ্রুপ চ্যাট, ব্যক্তিগত চ্যাট ও চ্যানেলের মাধ্যমে যোগাযোগ

রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর নব্য ধারার একজন এহসার (সহযোগী) সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম আহসান জহীর খান (৫০)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম অংশ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসির বরাতে তালেবুর রহমান জানান, গ্রেপ্তার আহসান জহীর খান নব্য জেএমবির সক্রিয় সদস্য। তিনি ও তাঁর অন্যান্য পলাতক সহযোগীরা নব্য জেএমবির উগ্রবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রস্তুতির উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিলেন।

তিনি আরও জানান, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন ছদ্মনামে গ্রুপ চ্যাট, ব্যক্তিগত চ্যাট ও চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করে উগ্রবাদী লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা কার্যক্রম পরিচালনা করতেন।

ডিসি তালেবুর রহমান জানান, আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow