রাজধানীতে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

রাজধানীর রমনার মৌচাক এলাকায় সালিশ বৈঠক চলাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাগ্নে মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে তাকে কয়েকজন মারধর করে। পরে বিষয়টি মীমাংসার জন্য তিনি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে সেখানে ডাকেন। রাত ৮টার দিকে সালিশ বৈঠক চলাকালে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও রমনা থানার সেক্রেটারি লুৎফর-এর সঙ্গে বিল্লালের তর্কাতর্কি হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে বাবুর নেতৃত্বে থাকা কয়েকজন বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের ভাষ্য, মালিবাগ বাগানবাড়ি এলাকায় বসবাসকারী বিল্লাল হোসেন তালুকদার বালু ও সিমেন্টের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি প্রয়াত ইউনুছ তালুকদারের ছেলে। মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের

রাজধানীতে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

রাজধানীর রমনার মৌচাক এলাকায় সালিশ বৈঠক চলাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে তাকে কয়েকজন মারধর করে। পরে বিষয়টি মীমাংসার জন্য তিনি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে সেখানে ডাকেন। রাত ৮টার দিকে সালিশ বৈঠক চলাকালে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও রমনা থানার সেক্রেটারি লুৎফর-এর সঙ্গে বিল্লালের তর্কাতর্কি হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে বাবুর নেতৃত্বে থাকা কয়েকজন বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের ভাষ্য, মালিবাগ বাগানবাড়ি এলাকায় বসবাসকারী বিল্লাল হোসেন তালুকদার বালু ও সিমেন্টের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি প্রয়াত ইউনুছ তালুকদারের ছেলে।

মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow