রাজধানীতে প্রাণ গেল পথচারীর
রাজধানীর হাতিরঝিল এলাকায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আব্দুল হামিদ খাঁন (৪৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খানের ছেলে। বর্তমানে তিনি তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় বসবাস করতেন এবং রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ে চালক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতে হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী মো. কামরুজ্জামান জানান, বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় পিকআপটির ধাক্কায় আব্দুল হামিদ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ওসি মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।